আগুনমুখা । Agunmukha

রবিবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home অপরাধ

গলাচিপায় স্ত্রীর দেওয়া চুরির মামলায় স্বামী গ্রেপ্তার

গোপাল হালদার

547 6
0
গলাচিপায় স্ত্রীর দেওয়া চুরির মামলায় স্বামী গ্রেপ্তার
760
SHARES
3.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর গলাচিপায় প্রায় ৫৮ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা চুরির ঘটনায় স্ত্রী চম্পা বেগমের দায়ের করা মামলায় স্বামী নাসির উদ্দিন মোল্লাকে (৪৭) গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (২২ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এর একটি দল গলাচিপা উপজেলার শাখারিয়া-আমখোলা রোড থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত নাসির উদ্দিন গলাচিপা উপজেলার ছৈলা বুনিয়া গ্রামের আতাহার মোল্লার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী চম্পা বেগম বর্তমানে তার সৌদি প্রবাসী মেয়ের বাসায় বসবাস করেন। অভিযুক্ত নাসির উদ্দিন তার দ্বিতীয় স্বামী এবং মাঝেমধ্যে তার বাড়িতে যাতায়াত করতেন।

গত ২০২৪ সালের ২২ নভেম্বর, নাসির উদ্দিন তার স্ত্রীর বাসায় আসেন এবং ৫ দিন অবস্থান করে ২৬ নভেম্বর চলে যান। এরপর চম্পা বেগম দেখতে পান, তার মেয়ের কক্ষের আলমারির ড্রয়ার ভাঙা এবং সেখান থেকে স্বর্ণের হার, চেইন, কানের দুল, ডায়মন্ড গয়না ও ৪০ হাজার সৌদি রিয়াল চুরি হয়েছে।
এ ঘটনায় চম্পা বেগম তার মেয়েকে জানালে তিনি নাসির উদ্দিনকে ফোন করেন। তখন নাসির উদ্দিন চুরি করা স্বর্ণালংকার ও রিয়াল ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরে আর ফেরত দেননি।

পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাফরুল থানায় চম্পা বেগম দণ্ডবিধির ৩৮০/১০৯ ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-৮/২০২৪)। মামলার তদন্তকারী কর্মকর্তা র‍্যাব-৮ কে অভিযুক্তকে গ্রেফতারের অনুরোধ জানালে র‍্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‍্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, “এটি একটি আলোচিত চুরির মামলা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট তাকে হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, গ্রেফতারকৃত নাসির উদ্দিনকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist