আগুনমুখা । Agunmukha

রবিবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home উপজেলা

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

নিজস্ব প্রতিবেদক

432 5
0
601
SHARES
2.7k
VIEWS
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাসেরও বেশি সময় ধরে স্বাস্থ্য কর্মকর্তা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা রোগীরা। হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। বন্ধ রয়েছে অফিসিয়াল নথিপত্রের কাজ, নতুন করে ওষুধ সরবরাহ, এমনকি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধও আটকে আছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তেন মং বদলি হয়ে বরগুনার আমতলী চলে যান। এরপর আবাসিক মেডিকেল অফিসার ডা. শাসসুল ইসলামকে ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হলেও তিনি আর্থিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। ফলে জানুয়ারি মাস থেকে এখানকার কর্মকর্তা-কর্মচারীরা বেতন পাচ্ছেন না।

এরপর গত ১৯ ফেব্রুয়ারি বরিশাল থেকে একজন স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগ পেলেও তিনি পরদিনই অন্যত্র বদলি নেন, ফলে সংকট আরও গভীর হয়। হাসপাতালের ওষুধ সরবরাহও বন্ধ রয়েছে। যে পরিমাণ ওষুধ মজুদ আছে, তা মাত্র এক মাসের জন্য পর্যাপ্ত। এর মধ্যে যদি নতুন স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগ না দেওয়া হয়, তাহলে রোগীদের আরও বড় সংকটে পড়তে হবে।

এ ছাড়া হাসপাতালের ওষুধ ক্রয়ের জন্য নির্ধারিত বাজেটের টেন্ডার প্রক্রিয়া সময়সীমার শেষ প্রান্তে পৌঁছেছে। নির্ধারিত সময়ের মধ্যে টেন্ডার না হলে এই বাজেটের টাকা অন্য খাতে চলে যাবে, যার ফলে পরবর্তী এক বছর মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সংকট দেখা দিতে পারে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাসসুল ইসলাম বলেন, “আমি প্রশাসনিক কাজ পরিচালনা করতে পারলেও আর্থিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। নতুন স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে, কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, “আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। খুব দ্রুত সময়ের মধ্যে নতুন স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। স্বাস্থ্য কর্মকর্তা যোগদানের পর অন্যান্য সমস্যারও সমাধান হবে।”

তবে দ্রুত নিয়োগ না হলে হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম পুরোপুরি ভেঙে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। স্থানীয়রা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক হয়ে আসে এবং রোগীদের দুর্ভোগ কমে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

আলোচিত খবর
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist