আগুনমুখা । Agunmukha

বুধবার | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home Uncategorized

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

গোপাল হালদার

724 7
0
1k
SHARES
4.6k
VIEWS
Share on FacebookShare on Twitter

পটুয়াখালী মেডিকেল কলেজের হিসাবরক্ষক সাইদুর রহমানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন মোসাঃ খাদিজা আক্তার হাসি নামের এক ভুক্তভোগী নারী। মামলাটি পটুয়াখালী আদালতে সিআর ২৯/২৫ নম্বরে রেকর্ড হয়েছে এবং বর্তমানে সিআইডির তদন্তাধীন।

জানা যায়, ২০১৫ সালের ১ ফেব্রুয়ারি পটুয়াখালী মেডিকেল কলেজে দৈনিক মজুরিভিত্তিক লাইব্রেরীয়ান পদে কাজ শুরু করেন মোসাঃ খাদিজা আক্তার হাসি। ২০১৮ সালে আউটসোর্সিং মাধ্যমে চাকরি শুরু করার পর ঠিকাদার কুদ্দুস মিয়া তাকে পদে বহাল রাখার প্রতিশ্রুতি দিয়ে নগদ দুই লাখ টাকা জামানত নেয়।

পরবর্তীতে, সাইদুর রহমান এবং কুদ্দুস মিয়া চাকরি স্থায়ী করার নামে তার কাছ থেকে পাঁচ লাখ টাকা গ্রহণ করেন। তাদের প্রতিশ্রুতির পরও চাকরি স্থায়ী না হওয়ায় এবং টাকা ফেরত চাইলে তারা ভয়ভীতি দেখিয়ে তাকে চাকরি থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র শুরু করেন।

ভুক্তভোগী নারী মোসাঃ খাদিজা আক্তার হাসি জানান, তার মাসিক বেতন থেকে সাইদুর ও কুদ্দুস প্রত্যেকে এক হাজার টাকা করে কেটে নিতেন। সাইদুর রহমান তার একাউন্টেন্ট পদে জাল-জালিয়াতির মাধ্যমে নিয়োগ পেয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করা হয়। ২০২৪ সালের ২৭ নভেম্বর থেকে সাইদুর রহমান ভুক্তভোগীর হাজিরা খাতায় স্বাক্ষর বন্ধ করে দেন।

তিনি বলেন, সাইদুর এবং কুদ্দুস দুর্নীতির মাধ্যমে কলেজে আধিপত্য বজায় রেখে ভুক্তভোগীসহ আরও অনেককে প্রতারণার ফাঁদে ফেলেছেন।

ভুক্তভোগী নারী আরও জানান, তিনি এ ঘটনার ন্যায়বিচার চান। সাইদুর রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন।

অভিযুক্ত সাইদুর রহমান বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আউটসোর্সিং কর্মীদের বেতন থেকে অর্থ কেটে নেওয়া কিংবা চাকরি স্থায়ী করার নামে অর্থ গ্রহণের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যবস্থাপনার কারণে ভুক্তভোগীর হাজিরা বন্ধ হয়েছে, এতে আমার ব্যক্তিগত কোনো সংশ্লিষ্টতা নেই। আমি সরকারি নীতিমালার মধ্যেই দায়িত্ব পালন করছি। এই অভিযোগ আমার এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার ষড়যন্ত্র। তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের দাবি জানাই।”

পটুয়াখালী মেডিকেল কলেজের এই ঘটনা নিয়ে কলেজ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist