আগুনমুখা । Agunmukha

বুধবার | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home অপরাধ

বাউফলে আওয়ামী লীগ নেতার বিএনপিতে পদ পাওয়া, তিন খাসি জবাই করে উৎসব

গোপাল হালদার

566 6
0
বাউফলে আওয়ামী লীগ নেতার বিএনপিতে পদ পাওয়া, তিন খাসি জবাই করে উৎসব
786
SHARES
3.6k
VIEWS
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপিতে পদ পাওয়ার আনন্দে তিনটি খাসি জবাই করে ভুরিভোজের আয়োজন করেছেন এক আওয়ামী লীগ নেতা। এনামুল হাসান নামের ওই ব্যক্তি উপজেলার কালিশুরী ইউনিয়ন বিএনপির সদস্য পদ বাগিয়েছেন।

শুক্রবার (১৪ মার্চ) তিনি ইউনিয়ন বিএনপির কমিটিতে সদস্য পদে নির্বাচিত হন। তবে, দুই দিন আগে জমকালো আয়োজনে উৎসব পালন করায় বিষয়টি প্রকাশ্যে আসে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, এনামুল হাসান সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নেছার উদ্দিন শিকদার ওরফে জামালের চাচাতো ভাই। এছাড়া, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর তার আপন ফুফা।

স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, এনামুল হাসান ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের এজেন্ট হিসেবে কাজ করেছিলেন। সে সময় বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

দলীয় সূত্রে জানা যায়, ২নং কালিশুরী ইউনিয়ন বিএনপির তিনটি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য ছিল। কারণ, এসব পদের দায়িত্বে থাকা ব্যক্তিরা বিভিন্ন সময় মারা গেছেন। বিএনপির গতিশীলতা ধরে রাখতে সম্প্রতি এসব শূন্য পদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ নিয়ে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সুপারিশসহ তিনটি নাম কেন্দ্রে পাঠান। সেই তালিকা থেকে এনামুল হাসানকে সদস্য পদ দেওয়া হয়।

এনামুল হাসান সদস্য পদ পাওয়ার আনন্দে তিনটি খাসি জবাই করে ভুরিভোজের আয়োজন করেন। এতে শতাধিক লোক অংশ নেন। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, এনামুল হাসান তার ফুফা জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীরের ক্ষমতাকে ব্যবহার করে জমি দখল, সালিশের নামে টাকা আদায়সহ নানা অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ জানান, “স্থানীয় নেতাদের সুপারিশের ভিত্তিতেই কমিটিতে নতুন তিনজনকে যুক্ত করা হয়েছে। তবে এনামুল হাসানের রাজনৈতিক ও ব্যক্তিজীবন নিয়ে ওঠা অভিযোগ তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিএনপির পদপ্রাপ্তির আনন্দে আওয়ামী লীগ নেতার এমন উৎসব নিয়ে দুই দলের নেতাকর্মীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist