আগুনমুখা । Agunmukha

বৃহস্পতিবার | ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home উপজেলা

১০৫ বছরে প্রথমবার ভোটার হলেন আম্বিয়া বেগম

গোপাল হালদার

455 5
0
১০৫ বছরে প্রথমবার ভোটার হলেন আম্বিয়া বেগম
632
SHARES
2.9k
VIEWS
Share on FacebookShare on Twitter

শতবর্ষ পার করেও ভোট দিতে পারেননি, এ নিয়ে ছিল আক্ষেপ। অবশেষে ১০৫ বছর বয়সে এসে সেই স্বপ্ন পূরণ হলো আম্বিয়া বেগমের। নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে পেলেন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার অধিকার।

রোববার (১৬ মার্চ) পটুয়াখালীর গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম চলছিল। হুইলচেয়ারে করে সেখানে উপস্থিত হন আম্বিয়া বেগম। তার বয়স ও প্রথমবার ভোটার হতে আসার খবর শুনে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা বিস্মিত হন।

আম্বিয়া বেগমের জীবন যেন এক জীবন্ত ইতিহাস। ব্রিটিশ শাসন, দেশভাগ, পাকিস্তান আমল, মুক্তিযুদ্ধ সবই তিনি দেখেছেন। জন্ম ১৯২০ সালের দিকে। স্বামী প্রয়াত আব্দুল কুদ্দুস খানের মৃত্যুর পর তিনি জীবনের নানা সংগ্রামের মধ্যে দিয়ে এগিয়েছেন।

তার নাতি রাকিবুল হাসান জানান, এক জায়গায় স্থায়ীভাবে না থাকার কারণে এতদিন তার দাদির ভোটার হওয়া সম্ভব হয়নি। কখনো বাউফল, কখনো পটুয়াখালী, কখনো গলাচিপায় বসবাস করায় প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছিল। তবে এবার পরিবার উদ্যোগ নিয়ে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

গলাচিপা সদর ইউনিয়নের তথ্য সংগ্রহকারী ও রতনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লুৎফুন নাহার আম্বিয়া বেগমের ভোটার হওয়ার প্রক্রিয়ায় সহায়তা করেন। তিনি প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ ও যাচাই করে তার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ব্যবস্থা করেন।

গলাচিপা সদর ইউনিয়নের সুপারভাইজার ও বুড়িয়ার বাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন জানান, আম্বিয়া বেগমের জন্ম নিবন্ধন সংগ্রহ করে দ্রুততার সঙ্গে ভোটার ফরম পূরণ করা হয়েছে। কিছুদিনের মধ্যেই তিনি জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন।

ভোটার হতে পেরে আবেগপ্রবণ হয়ে পড়েন আম্বিয়া বেগম। বয়সের ভারে নুয়ে পড়লেও চোখেমুখে আনন্দের ঝলক ছিল। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “জীবনে অনেক কিছু দেখলাম, কিন্তু ভোট দিতে পারিনি। এতদিন পর হলেও এবার ভোটার হতে পেরে ভালো লাগছে। ইনশাআল্লাহ, এবার ভোট দেব।”

নতুন ভোটার তালিকায় নাম উঠতেই দেশের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ভোটারদের একজন হয়ে গেলেন আম্বিয়া বেগম। দীর্ঘ অপেক্ষার পর তার ভোটার হওয়ার খবরে পরিবারেও আনন্দ ছড়িয়ে পড়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist