আগুনমুখা । Agunmukha

শুক্রবার | ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home অপরাধ

বাউফলে ১০ কোটি টাকার সড়ক একদিনেই ধস

বার্তা কক্ষ

453 5
0
বাউফলে ১০ কোটি টাকার সড়ক একদিনেই ধস
630
SHARES
2.9k
VIEWS
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা আরএসডি-বাহেরচর জিসি সড়ক নির্মাণের মাত্র একদিন পরই ধসে পড়েছে। নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদার এ বিষয়ে নানা ব্যাখ্যা দিচ্ছেন।

২০২৩-২৪ অর্থবছরে এলজিইডি উপজেলার বগা থেকে কাছিপাড়া সড়কটি প্রশস্তকরণের প্রকল্প গ্রহণ করে। ১০ ফুট প্রশস্ত সড়কটি ১৮ ফুটে উন্নীত করার জন্য একাধিক প্যাকেজে দরপত্র আহ্বান করা হয়। কিন্তু নির্মাণকাজ শুরু হওয়ার পর থেকেই নিম্নমানের উপকরণ ব্যবহার ও সিডিউল না মানার অভিযোগ ওঠে।

মঙ্গলবার (১৮ মার্চ) শহীদ জালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সড়কটি পরিদর্শনকালে দেখা যায়, সম্প্রসারিত অংশের একাধিক স্থান দেবে গেছে এবং কোথাও কোথাও ধসে পড়েছে।

স্থানীয় বাসিন্দা ফোরকান প্যাদা ও মোকছেদুল ইসলাম বলেন, “সড়কের দুই পাশে পাইলিং করা দরকার ছিল, কিন্তু ঠিকাদার প্রথমে সাববেইজ ও ম্যাকাডাম করে, পরে পাইলিং নির্মাণ করেছে। এরপর ইটভাঙা ডাস্ট দিয়ে রোলার ছাড়াই কার্পেটিং করেছে। ফলে রোববার করা কার্পেটিং সোমবারই ধসে পড়ে।”

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নির্মাণশ্রমিক জানান, ১০ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ৬,৬৮৫ মিটার সড়ক নির্মাণের দায়িত্বে আছেন ঠিকাদার খায়রুল কবির রানা। তারা বলেন, “আমাদের যেভাবে কাজ করতে বলা হয়েছে, আমরা সেভাবেই কাজ করেছি।”

স্থানীয় বাসিন্দা কাজী নুরুল ইসলাম বলেন, “এভাবে জনগণের টাকায় নির্মিত সড়ক একদিনেই ধসে পড়লে তা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া কিছুই নয়।”

নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি আবুল কালাম অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, “যে অংশ ধসে পড়েছে, তা ঠিক করে দেওয়া হবে।”

এ বিষয়ে এলজিইডির বাউফল উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গাইন বলেন, “কাজ করতে গেলে ভুলত্রুটি হতেই পারে। এখনো ঠিকাদারকে কোনো বিল দেওয়া হয়নি। যেখানে সমস্যা হয়েছে, তা সংশোধন করিয়ে নেওয়ার পরই বিল পরিশোধ করা হবে।”

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist