আগুনমুখা । Agunmukha

রবিবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home অপরাধ

মির্জাগঞ্জে ব্যাটারি চালিত অটো চুরি: জনতার হাতে চোর আটক

গোপাল হালদার

410 4
0
মির্জাগঞ্জে ব্যাটারি চালিত অটো চুরি: জনতার হাতে চোর আটক
570
SHARES
2.6k
VIEWS
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর মির্জাগঞ্জে ব্যাটারি চালিত একটি মিশুক অটো চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা এক চোরকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে। বুধবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ছোট ছৈলাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম মোকছেদুল হাসান (২৮)। তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার বড়খালের পাড় গ্রামের আলাল উদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সুবিদখালী বাজার সংলগ্ন ব্রিজের উত্তর পাশে একটি অটো স্ট্যান্ডে গাড়ি রেখে পার্শ্ববর্তী চায়ের দোকানে যান গাড়ির মালিক আঃ মান্নান। কিছুক্ষণ পর তিনি এসে দেখতে পান তার অটোটি আর স্ট্যান্ডে নেই। এরপর তিনি ও অন্যান্য চালকরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

এক পর্যায়ে, বেলা সাড়ে ১২টার দিকে আমড়াগাছিয়া ইউনিয়নের ছোট ছৈলাবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা থেকে চুরি যাওয়া অটোসহ মোকছেদুল হাসানকে আটক করা হয়। এরপর তাকে সুবিদখালী বাজার ব্রিজের উত্তরে অস্থায়ী অটো স্ট্যান্ডে নিয়ে আসা হয়।

চুরি হওয়া অটোসহ চোর আটক হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও অন্যান্য অটোচালকরা তাকে ঘিরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে মির্জাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আটক মোকছেদুল হাসানকে জনতার হাত থেকে উদ্ধার করে হেফাজতে নেয়।

মির্জাগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) শুভেন্দু দাস জানান, “আটক মোকছেদুলকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চুরির ঘটনায় তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist