আগুনমুখা । Agunmukha

রবিবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home খালেদা জিয়া

পবিপ্রবি’তে খালেদা জিয়ার উপহার অ্যাম্বুলেন্স ফের সচল

গোপাল হালদার

425 4
0
পবিপ্রবি’তে খালেদা জিয়ার উপহার অ্যাম্বুলেন্স ফের সচল
590
SHARES
2.7k
VIEWS
Share on FacebookShare on Twitter

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শিক্ষার্থীদের জরুরি চিকিৎসা সেবায় ব্যবহারের জন্য ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছিলেন। সেই সময় এটি ক্যাম্পাসের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও পরবর্তীতে অবহেলা ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল বরিশাল ক্যাম্পাসের এক কোণে। তবে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের উদ্যোগে এটি পুনরায় সচল হয়ে শিক্ষার্থীদের সেবায় যুক্ত হয়েছে।

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে পরিবর্তন আসে। ২০২০ সালের ৩ নভেম্বর প্রশাসন সিদ্ধান্ত নেয় অ্যাম্বুলেন্সটিকে মূল ক্যাম্পাস থেকে সরিয়ে বরিশাল ক্যাম্পাসে স্থানান্তর করার। সেখানে বছরের পর বছর এটি অযত্নে পড়ে থেকে প্রায় অচল হয়ে যায়। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে থাকা হলের নাম পরিবর্তন করে শেরে বাংলা হল রাখা হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে এ নিয়ে ক্ষোভ থাকলেও এতদিন কেউ উদ্যোগ নেয়নি এটি পুনরুদ্ধার করার জন্য। তবে বর্তমান উপাচার্য দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির পরিবর্তন হয়।

গত ২৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বরিশাল ক্যাম্পাস পরিদর্শনে গেলে ক্যাম্পাসের এক কোণে অ্যাম্বুলেন্সটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে মর্মাহত হন। সাথে সাথেই তিনি পরিবহন কর্মকর্তাকে ডেকে এর কারণ জানতে চান এবং দ্রুত সংস্কারের নির্দেশ দেন।

উপাচার্যের নির্দেশে শুরু হয় সংস্কার কাজ। পরিবহন শাখার তত্ত্বাবধানে অ্যাম্বুলেন্সটির ইঞ্জিন, চাকা, পাওয়ার সিস্টেম, লাইট ও অন্যান্য প্রয়োজনীয় অংশ মেরামত করা হয়। দীর্ঘদিনের অযত্নে জীর্ণ হয়ে পড়া গাড়িটি নতুন করে প্রাণ ফিরে পায়। অবশেষে ১৮ মার্চ ২০২৫, মঙ্গলবার এটি পুনরায় সচল হয়ে ক্যাম্পাসের চিকিৎসা সেবায় যুক্ত হয়।

অ্যাম্বুলেন্সটি পুনরায় সচল হওয়ায় বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শিক্ষার্থী সোহেল রানা জনি বলেন, “এতদিন এটি অবহেলায় পড়ে থাকায় আমাদের খুব কষ্ট লাগত। এখন আবার এটি সচল হয়েছে দেখে আমরা অনেক আনন্দিত।”

শিক্ষার্থী তানভীর আহমেদ খান বলেন, “শহীদ জিয়াউর রহমান হলের নাম পরিবর্তন করে শেরে বাংলা হল রাখা হয়েছিল, সেটিও আগের নামে ফিরে এসেছে। উপাচার্য স্যারের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

বিশ্ববিদ্যালয়ের পরিবহন কর্মকর্তা অধ্যাপক ড. মোঃ কামাল হোসেন জানান, “অ্যাম্বুলেন্সটির ইঞ্জিন, চাকা, বডি, লাইটসহ প্রয়োজনীয় যন্ত্রাংশ মেরামত করা হয়েছে। এটি এখন আগের মতোই কার্যক্ষম।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন বলেন, “উপাচার্য মহোদয়ের দূরদর্শী নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টির সার্বিক উন্নয়ন হচ্ছে। পরিত্যক্ত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “পবিপ্রবির শিক্ষার্থীদের কল্যাণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেয়া উপহার অ্যাম্বুলেন্সটি পুনরায় চালু করতে পেরে আমি গর্বিত ও আনন্দিত। এটি আমাদের চিকিৎসা সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পদ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়া উচিত নয়। এটি যারা পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখেছিলেন, তারা অন্যায় করেছেন। শিক্ষার্থীদের কল্যাণে এর যথাযথ ব্যবহার হওয়াই উচিত।”

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

আলোচিত খবর
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist