আগুনমুখা । Agunmukha

রবিবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home আলোচিত খবর

প্রতিষ্ঠার ১১ বছরেও চালু হয়নি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল

গোপাল হালদার

429 5
0
প্রতিষ্ঠার ১১ বছরেও চালু হয়নি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল
596
SHARES
2.7k
VIEWS
Share on FacebookShare on Twitter

ভূমি অধিগ্রহণ জটিলতা, নির্মাণ ত্রুটি ও বৈদ্যুতিক সংযোগসহ নানা সমস্যায় এখনও উদ্বোধন অনিশ্চিত পটুয়াখালী মেডিকেল কলেজ। হাসপাতালের নির্মাণকাজ শুরুর ১১ বছর পরও এটি চালু করা সম্ভব হয়নি। ভূমি অধিগ্রহণ জটিলতা, নির্মাণ ত্রুটি, বৈদ্যুতিক সংযোগ এবং অন্যান্য সমস্যার কারণে প্রকল্পটি দীর্ঘ বিলম্বের শিকার হয়েছে। তবে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে যে, চলতি বছরের জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা হবে এবং হাসপাতালটি চালু করা সম্ভব হবে।

২০১৪ সালে পটুয়াখালী মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হয় ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সিসিইউ ভবনে। এরপর সরকার ৫৪৬ কোটি টাকা ব্যয়ে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের প্রকল্প অনুমোদন দেয়। ২০১৬ সালে এর নির্মাণকাজ শুরু হয় এবং ২০২০ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল।

কিন্তু শুরু থেকেই নানা সমস্যার সম্মুখীন হতে হয় প্রকল্পটিকে। ভূমি অধিগ্রহণ জটিলতা, প্রশাসনিক দুর্বলতা, করোনা মহামারি ও নির্মাণ ত্রুটির কারণে কাজ বিলম্বিত হয়। তিন দফায় প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৫ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের ব্যয়ও বেড়ে দাঁড়িয়েছে ৬৫১ কোটি টাকায়।

প্রকল্পটি দীর্ঘদিন অচল থাকার ফলে ভবনের বিভিন্ন অংশে সমস্যা দেখা দিয়েছে। নির্মাণ ত্রুটি এবং দীর্ঘ সময় ব্যবহৃত না হওয়ায় ভবনের বিভিন্ন অংশে ফাটল ধরেছে এবং দেয়ালে ড্যাম্প দেখা গেছে। এ বিষয়ে প্রকল্প সংশ্লিষ্টরা দাবি করেছেন, এসব ত্রুটি দ্রুতই মেরামত করা হবে এবং হাসপাতালটি নির্ধারিত সময়ের মধ্যেই চালু করা হবে।

পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা জানিয়েছেন, হাসপাতালটি বর্তমানে ধারণক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি করে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে। নতুন মেডিকেল কলেজ হাসপাতাল চালু হলে এই চাপ অনেকটাই কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস জানান, ‘হাসপাতালের নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। জুন মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।’

উল্লেখ্য, হাসপাতালটিতে আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে থাকছে উন্নত মানের সুযোগ-সুবিধা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ১৩টি লিফট, উন্নত শয্যাসুবিধা, অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম, বিভিন্ন বিশেষায়িত ওয়ার্ড।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist