আগুনমুখা । Agunmukha

বুধবার | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home আলোচিত খবর

মাসব্যাপী “গরিবের ইফতারখানা”  মুগ্ধ পটুয়াখালীবাসী

বিশেষ প্রতিনিধি

428 4
0
মাসব্যাপী “গরিবের ইফতারখানা”  মুগ্ধ পটুয়াখালীবাসী
594
SHARES
2.7k
VIEWS
Share on FacebookShare on Twitter

পটুয়াখালী অনলাইন প্রতিনিধি : পবিত্র রমজান মাস জুড়ে পটুয়াখালীর শহরের ফোর লাইনের পাশে পটুয়াখালীবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাসব্যাপী গরিবের ইফতার খানার আয়োজন করা হয়েছে। প্রতিদিন ১০০ থেকে ২০০ রোজাদারকে ইফতার পরিবেশন করে যাচ্ছে এই সংগঠন। দিনমজুর, পথচারী, শ্রমজীবী ও দরিদ্র মানুষ এখানে ইফতার করে থাকেন।
সংগঠনটির এই মহতী উদ্যোগ কেবল পটুয়াখালীতেই নয়, জেলার বাইরেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয় এবং প্রবাসী বিত্তবানদের সহযোগিতায় এই ইফতার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ইফতার মেনুতে থাকে ১৩ ধরনের আইটেম—ছোলা, মুড়ি, পেঁয়াজু, চপ, বেগুনি, জিলাপি, খেজুর, শসা, কলা, পেয়ারা, শরবতসহ নানান সুস্বাদু খাবার। শুধু ইফতারই নয়, ইফতার শেষে রোজাদারদের নিয়ে সম্মিলিতভাবে মাগরিবের নামাজ আদায়ের ব্যবস্থাও রাখা হয়েছে। পটুয়াখালী পৌরসভার সহযোগিতায় একজন ইমাম নিয়োগ করা হয়েছে এবং ওযু খানা নির্মাণ করা হয়েছে।
আসরের নামাজের পর থেকেই সংগঠনের সদস্যরা প্রতিদিন রাস্তায় ইফতার সাজিয়ে রোজাদারদের জন্য অপেক্ষা করেন। তাদের আন্তরিকতা আর নিষ্ঠা এ আয়োজনকে আরো বিশেষ করে তুলেছে।
একজন দিনমজুর, শফিক মিয়া, আবেগাপ্লুত হয়ে বলেন, “শহরে কাজ শেষে যখন বাড়ি ফিরি, তখন দেখি রাস্তার পাশে আমাদের জন্য ইফতার সাজানো। এই ইফতার পেয়ে আমাদের অনেক উপকার হয়।”
রিকশাচালক হাবিব রহমান বলেন, “বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ভালোভাবে ইফতার করা আমাদের জন্য কঠিন। এখানে এসে বিনামূল্যে এত আইটেমের ইফতার পেয়ে আমি খুব খুশি। প্রতিবছর এখানেই ইফতার করি।”
সংগঠনের সহ-সভাপতি সাইদুর রহমান রাব্বি বলেন, “প্রতিবছর রমজানে আমরা প্রতিদিন ২০০ থেকে ৩০০ মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করি। পুরো অর্থই আসে স্থানীয় ও প্রবাসী বিত্তবানদের সহযোগিতায়। এই ইফতার আয়োজন করতে পেরে আমরা গর্বিত।”
পটুয়াখালী পৌরসভার প্রশাসক জুয়েল রানা বলেন, রাস্তার পাশে ইফতারের আয়োজন এটা সত্যি ই প্রশংসার দাবিদার। পৌরসভার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হয়েছে। পুরো রমজান মাস জুড়ে এই ইফতার কার্যক্রম যেন চলমান থাকে সে বিষয়ে যে কোন সহযোগিতা করব।
উল্লেখ্য, শিক্ষার্থীদের নিয়ে ২০১০ সালে গঠিত ‘পটুয়াখালীবাসী’ সংগঠন দীর্ঘদিন ধরে পটুয়াখালীসহ প্রান্তিক পর্যায়ে মানুষের সেবা ও কল্যাণে কাজ করে যাচ্ছে। জেলার বিভিন্ন ক্লান্তিকালে তাদের উদ্যোগ প্রশংসিত এবং অনুকরণীয় হয়ে উঠেছে।
Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist