আগুনমুখা । Agunmukha

বৃহস্পতিবার | ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home আলোচিত খবর

শিশুসহ বিএনপি ইউপি চেয়ারম্যানের নামে মিথ্যা মামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন।

রায়হান আহমেদ

503 5
0
699
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

বিএনপি নেতা ও বড়বিঘাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল হোসেন মিন্টুসহ তার শিশু সন্তান ও ভাগ্নের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার (১৬ মার্চ) দুপুরে বড়বিঘাই স্বেচ্ছাসেবক মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এসময় মিন্টু চেয়ারম্যানের বৃদ্ধ মা আছিয়া খাতুন ও স্ত্রী মোসা জেসমিনসহ পরিবারের সদস্যরা সন্তানদের হয়রানির বিচার চেয়ে মানববন্ধনে উপস্থিত হন।

ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম হাওলাদার, যুব বিষয়ক সম্পাদক মাইনুল হাসান জিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ঘরামি, কৃষক দলের আহ্বায়ক হাবিব খন্দকার, ছাত্রদলের আহ্বায়ক গাজী মোহাম্মদ কাউসার, যুগ্ম আহ্বায়ক রাহাত হাওলাদারসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদময় বক্তারা অভিযোগ করেন, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও স্থানীয় মাদক সম্রাট হিসেবে পরিচিত জাহাঙ্গীর আলম দীর্ঘ ১৫ বছর ধরে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষকে দমন-নিপীড়ন চালিয়ে আসছেন। তিনি চেয়ারম্যান মিন্টুকে এলাকা ছাড়তে বাধ্য করেছেন, অসংখ্য মানুষকে মিথ্যা মামলায় হয়রানি করেছেন এবং জমি দখলসহ নানা অনিয়মে জড়িত।

এসময় মিন্টু চেয়ারম্যানের মা আছিয়া খাতুন আবেগাপ্লুত কণ্ঠে বলেন,‘আমার এক ছেলে মারা গেছে, মিন্টুকে নিয়ে আমি বেঁচে আছি। ১৬ বছর ধরে আমি ছেলের কাছে থাকতে পারিনি, সেই জাহাঙ্গীর তাকে বাড়িছাড়া করেছে। এখনো অত্যাচার বন্ধ হয়নি। আমরা কি কোনোদিন শান্তি পাবো না?’

মিন্টু চেয়ারম্যানের স্ত্রী মোসা. জেসমিন ক্ষোভ প্রকাশ করে বলেন,‘আমার ছেলের বয়স মাত্র ১৪ বছর। তাকে পর্যন্ত মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আতঙ্কে সে ঘরে থাকতে পারে না। আমরা কি শান্তিতে থাকতে পারবো না?’

এলাকাবাসীর দাবি, অবিলম্বে জামাল হোসেন মিন্টু ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

আলোচিত খবর
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist