আগুনমুখা । Agunmukha

বুধবার | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home অপরাধ

বাউফলে পোলট্রি খামারে বিষ প্রয়োগে ৪ হাজার মুরগি হত্যার অভিযোগ

বাউফল অফিসঃ

664 7
0
বাউফলে পোলট্রি খামারে বিষ প্রয়োগে ৪ হাজার মুরগি হত্যার অভিযোগ
922
SHARES
4.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর বাউফলে একটি পোল্ট্রি খামারে বিষ প্রয়োগের মাধ্যমে চার হাজার মুরগি হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৭ মার্চ) সকালে উপজেলার বগা ইউনিয়নের চাবুয়া গ্রামের চান মিয়ার মালিকানাধীন ‘জিহাদ পোল্ট্রি খামারে’ এ ঘটনা ঘটে।

উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে বিষ জাতীয় কোনো পদার্থ অতিরিক্ত মাত্রায় ছিটিয়ে দেওয়ার কারণেই মুরগিগুলো মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া, খামারে যে মুরগিগুলো এখনো জীবিত রয়েছে সেগুলোও অসুস্থ ও ঝিমিয়ে পড়েছে।

খামার মালিক চান মিয়া জানান, ২০০৭ সালে তিনি খামারটি প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে এটি সম্প্রসারণ করেন। তিনি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ব্যবসা করলেও সম্প্রতি তার ভাই আমির মাস্টার ও ভাতিজা বরকত দাবি করেন, খামারের জায়গায় তাদেরও অংশীদারিত্ব রয়েছে এবং চান মিয়াকে খামার সরিয়ে নিতে চাপ দেওয়া হয়। এ নিয়ে কয়েকবার হুমকি-ধমকিও পেয়েছেন তিনি।

চান মিয়ার অভিযোগ, দীর্ঘদিনের বিরোধের জেরে তার ভাই আমির ও ভাতিজা বরকত রাতের আঁধারে খামারে বিষ প্রয়োগ করেছেন। তিনি জানান, এর আগেও এ বিষয়ে থানায় অভিযোগ করেছিলেন। এবার মামলার প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে আমির মাস্টার কথা বলতে রাজি হননি। তবে তিনি বিষ প্রয়োগের অভিযোগ অস্বীকার করেছেন।

বাউফল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, এখন পর্যন্ত কেউ থানায় কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist