আগুনমুখা । Agunmukha

বুধবার | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home আলোচিত খবর

আন্তর্জাতিক নারী দিবস; পটুয়াখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়েছে শতশত নারী

জহিরুল ইসলামঃ

495 5
0
আন্তর্জাতিক নারী দিবস; পটুয়াখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়েছে শতশত নারী

module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

688
SHARES
3.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পটুয়াখালীতে প্রান্তিক নারীদের দৃষ্টির সুরক্ষায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) পটুয়াখালী সদর উপজেলার ক্রোকমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি আয়োজন করা হয়। পটুয়াখালী ইয়ুথ ফোরাম ও পিডিও’র (পীস এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) যৌথ উদ্যোগে, কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মৃধার পৃষ্ঠপোষকতায় এবং ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের ব্যবস্থাপনায় আয়োজিত এ ক্যাম্পে বিনামূল্যে ৪০০ জন রোগীকে চক্ষু সেবা প্রদান করা হয়। এর মধ্যে দরিদ্র ২০০ জনকে ঔষধ ও ১৫০ জনকে পাওয়ারযুক্ত চশমা বিতরণ করা হয়। পাশাপাশি ৫০ জন ছানিপড়া রোগীকে শনাক্ত করা হয়, যাদের বিনামূল্যে লেন্স সংযোজনসহ অপারেশনের জন্য বরিশাল নেওয়া হবে। অনুষ্ঠানে পটুয়াখালী ইয়ুথ ফোরামের নির্বাহী পরিচালক জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মৃধা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য বশির মৃধা, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আলাউদ্দিন মৃধা এবং ইয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা। চক্ষু চিকিৎসা নিতে আসা ৬৫ বছরের বৃদ্ধা রহিমা বেগম বলেন, “অনেক দিন ধরে ভালোভাবে দেখতে পারছিলাম না। কিন্তু ডাক্তার দেখানোর সামর্থ্য ছিল না। এখানে এসে বিনামূল্যে চোখের চিকিৎসা, ঔষধ ও চশমা পেয়েছি। আল্লাহ যেন এদের ভালো রাখে।” অপর এক সুফলভোগী ৪৫ বছরের ফাতেমা বেগম বলেন, “আমার চোখে ছানি পড়েছিল। চিকিৎসার জন্য কোথায় যাব, কী করব বুঝতে পারছিলাম না। এখানে এসে ডাক্তার দেখিয়ে অপারেশনের সুযোগ পেয়েছি। বিনামূল্যে লেন্স সংযোগ করে বরিশালে অপারেশন করানো হবে শুনে আমি খুব খুশি।” জহিরুল ইসলাম বলেন, “একজন নারী পরিবার ও সমাজে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করেন। যদি তার দৃষ্টিশক্তি হারিয়ে যায়, তাহলে জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে। তাই প্রান্তিক নারীদের চক্ষু সুরক্ষার জন্য এ উদ্যোগ নিয়েছি।” কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কর্মসূচির পৃষ্ঠপোষক আব্দুস সালাম মৃধা বলেন, “আমাদের ইউনিয়নের অনেক দরিদ্র নারী চোখের সমস্যায় ভুগছেন, কিন্তু চিকিৎসা নিতে পারছেন না। তাদের কথা মাথায় রেখে আমরা এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যেতে চাই, যাতে আরও বেশি মানুষ উপকৃত হতে পারেন।” কর্মসূচির আওতায় মোট ৪০৬ জনকে চক্ষু সেবা প্রদান করা হয়েছে, যার মধ্যে ৩৭০ জনকে বিনামূল্যে ঔষধ ও ১৫২ জনকে পাওয়ারযুক্ত চশমা দেওয়া হয়। এছাড়া ছানি অপারেশনের জন্য ৪৯ জনকে বাছাই করা হয়েছে এবং ২৫ জন রোগীকে চিকিৎসার জন্য বরিশাল ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। প্রান্তিক নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন আয়োজকরা। এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ছিল “অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন”।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

আলোচিত খবর
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist