আগুনমুখা । Agunmukha

বুধবার | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home অপরাধ

পটুয়াখালীতে ডাকাত আতঙ্ক, মসজিদের মাইকে হুঁশিয়ারি, রাতভর পাহারায় এলাকাবাসী।

বার্তা কক্ষঃ

402 4
0
পটুয়াখালীতে ডাকাত আতঙ্ক, মসজিদের মাইকে হুঁশিয়ারি, রাতভর পাহারায় এলাকাবাসী।
559
SHARES
2.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

পটুয়াখালী সদর উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাহীনতার শঙ্কায় আতঙ্কিত স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে সতর্ক করেন। রাতভর লাঠিসোটা হাতে পাহারা দিতে দেখা যায় সাধারণ মানুষকে। সড়কে সৃষ্টি হয় ভিড়, অনেকেই দল বেঁধে পাহারায় অংশ নেন।

মঙ্গলবার (৫ মার্চ) মধ্যরাতে সদর উপজেলার মাদারবুনিয়া, মরিচবুনিয়া, আউলিয়াপুর, কালিকাপুর এবং জৈনকাঠী ইউনিয়নের বিভিন্ন এলাকা এবং পৌর শহরের স্বাধীনতা সড়ক, কলাতলা, হাউজিং মাঠ, বাধঘাট, দুইনম্বর বাধঘাট সহ বিভিন্ন একালার মাইকে ডাকাত আতংকে স্থানীয়রা সকলকে সতর্ক করার ঘোষণা দিয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে আশপাশের এলাকায় চুরি ও ডাকাতির গুঞ্জন শোনা যাচ্ছিল। ফলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্বতঃস্ফূর্তভাবে পাহারায় যোগ দেন এলাকাবাসী। এসময় এলাকাবাসীর হাতে লাঠিসোটা, লোহার রড ও এলমনিয়ামের পাইপ দেখা গিয়েছে। অনেকেই দাবি করেছেন, অজ্ঞাতনামা কিছু লোক রাতের আঁধারে এলাকায় ঘোরাফেরা করছে, যা সন্দেহের সৃষ্টি করেছে।

ডাকাত আতংক ছড়িয়ে পরার পর পরই শহরের বিভিন্ন সড়কের পুলিশের অতিরিক্ত টহল লক্ষ্য করা গেছে। এছাড়াও পুলিশ সূত্রে জানা যায়, জনসাধারণের আতংক কমাতে জেলা পুলিশের একাধিক ইউনিট মাঠে কাজ করছে।

মুচিরপুল এলাকার বাসিন্দা মো. সোহান বলেন, “গত কয়েকদিন ধরেই আশপাশের এলাকায় চুরির ঘটনা ঘটছে। তাই ডাকাতির আতঙ্কে আমরা সবাই মিলে পাহারায় নেমেছি। এলাকায় পুলিশের টহল বাড়ানো দরকার।”

স্বাধীনতা সড়কের বাসিন্দা আরাফাত তালুকদার বলেন, “আমরা আতঙ্কে আছি, তবে এখন পর্যন্ত কোনো ডাকাত ধরা পড়েনি। পুলিশ যদি আগের মতো নিয়মিত টহল দেয়, তাহলে আমরা কিছুটা স্বস্তি পাব।”

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ইমতিয়াজ আহমেদ বলেন,‘এটা মুলত গুজব যা মরিচবুনিয়া, মাদারবুনিয়া থেকে শুরু হয়ে এখন পুরো উপজেলায় ছড়িয়ে পরেছে। আমাদের সকল ইউনিট মাঠে কাজ করছে কিন্তু এখন পর্যন্ত কোনো সত্যতা পাওয়া যায়নি।’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist