আগুনমুখা । Agunmukha

বৃহস্পতিবার | ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home অপরাধ

টিকটকের কথা বলে অটো রিকশা ছিনতাই করতে অটোরিকশা চালককে হত্যা; দুই খুনী গ্রেফতার

গোপাল হালদার রাহুল

607 6
0
টিকটকের কথা বলে অটো রিকশা ছিনতাই করতে অটোরিকশা চালককে হত্যা; দুই খুনী গ্রেফতার
843
SHARES
3.8k
VIEWS
Share on FacebookShare on Twitter

টিকটক ভিডিও বানানোর কথা বলে অটোচালক মহিউদ্দিন ঈসাকে (২০) নির্জন স্থানে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুই যুবক।
মূল পরিকল্পনাকারী মো. তুহিন (২২) ও তার সহযোগী কিশোর নাহিদ (১৪) গ্রেফতার হওয়ার পর হত্যার রহস্য উদঘাটিত হশ। গ্রেফতার আসামীরা আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে।

১৮ ফেব্রুয়ারী (মঙ্গলবার) দুপুরে পটুয়াখালী পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রফিং এ পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানান, ৪ ফেব্রুয়ারি সকালে মহিউদ্দিন ঈসা তার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। তুহিন ও নাহিদ পরিকল্পনা অনুযায়ী ঈসাকে টিকটক ভিডিও বানানোর কথা বলে দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের চাঁদপুরা গ্রামে নির্জন স্থানে নিয়ে যায়। পরে তারা তার কাছে ৩০০ টাকা দাবি করে। ঈসা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তুহিন খড়ের গাদার নিচে থাকা একটি ধারালো দা তুলে নিয়ে ঈসার গলায় ও শরীরে একাধিক কোপ মারে। এ সময় নাহিদ ঈসার দুই পা চেপে ধরে রাখে। নিহত ঈসার দেহ নিস্তেজ হয়ে গেলে তারা খড়কুটো দিয়ে লাশ ঢেকে রাখে এবং অটো নিয়ে পালিয়ে যায়। তুহিন ভিকটিমের মোবাইল ফোন পানিতে ফেলে দেওয়ার নির্দেশ দিলে নাহিদ সেটি কাছের একটি পুকুরে ফেলে দেয়।

পুলিশ সুপার আরও জানান, এ সংক্রান্তে বিভিন্ন তথ্য, উপাত্ত সংগ্রহ পূর্বক তথ্য প্রযুক্তির সহায়তায়, বিভিন্ন এলাকার সিসিটিভি ভিডিও ফুটেজ ও স্থানীয় তথ্য-উপাত্তের মাধ্যমে দশমিনা থানাধীন আলীপুরা ইউনিয়নের চাঁদপুরা গ্রামস্থ মৃতঃ নুরুল হক হাওলাদারের পারিবারিক কবরস্থানের দক্ষিণ পাশের কাঁচা রাস্তার উপর থেকে গত ফেব্রুয়ারী বিকেলে ভিকটিমের অটোগাড়ি উদ্ধার করা হয় এবং এই ঘটনায় জড়িতদের সনাক্তপূর্বক আসামী মোঃ নাহিদ (১৪) কে গত ১৫ ফেব্রুয়ারী পটুয়াখালী সদর উপজেলা শারিকখালী মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ১৬ ফেব্রুয়ারী আসামী নাহিদ ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে আসামী গোপন সংবাদের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় ১৮ ফেব্রুয়ারী রাতে ঢাকার কাফরুল এলাকা থেকে আসামী মোঃ তুহিন (২৪) কে গ্রেফতার করা হয়। তুহিন পটুয়াখালী সদর উপজেলার দূর্গাপুর এলাকার মোঃ সেলিম হাওলাদারের পুত্র।

পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ আরও জানান জানান, তুহিন আদালতে স্বীকার করেছেন যে, অটো ছিনতাইয়ের উদ্দেশ্যেই তারা ঈসাকে হত্যা করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দা, ভিকটিমের মোবাইল ফোন ও রক্তমাখা জুতা উদ্ধার করা হয়েছে।

মৃত মহিউদ্দিন ঈসা (২০) পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের মোঃ জাফর ফকির এর ছেলে। গত ৫ ফেব্রুয়ারী দুপুরে দশমিনা থানাধীন আলীপুর ইউনিয়নের চাঁদপুরা গ্রামের রুহিতপুর এলাকার জনৈক মোঃ নাসির উদ্দিন হাওলাদারের তরমুজ ক্ষেত সংলগ্ন টং ঘরের ভিতর মাচার উপর খড়কুটা দিয়ে ঢাকা রক্তাক্ত অবস্থায় মহিউদ্দিন ঈসার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

Tags: জেলা পুলিশ
Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

আলোচিত খবর
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist