আগুনমুখা । Agunmukha

বুধবার | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home আলোচিত খবর

পটুয়াখালীতে সৌদি নাগরিকের অর্থায়নে চার মসজিদ ও ২৮০ নলকূপ

বার্তা কক্ষ

424 4
0
পটুয়াখালীতে সৌদি নাগরিকের অর্থায়নে চার মসজিদ ও ২৮০ নলকূপ
589
SHARES
2.7k
VIEWS
Share on FacebookShare on Twitter

সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের উত্তর ধরান্দী লঞ্চঘাট এবং বাউফল উপজেলার আদাবাড়িয়া মোহসেনুদ্দীন ফাজিল মাদ্রাসা চত্বরে নির্মিত হয়েছে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন দুটি দৃষ্টিনন্দন মসজিদ।

গতকাল জোহরের নামাজ ও আসরের নামাজ আদায় এবং বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে পৃথকভাবে মসজিদ দুটি উদ্বোধন করেন আব্দুর রাজ্জাক হাওলাদার। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ জনগণ উপস্থিত ছিলেন।

জানা যায়, সৌদি প্রবাসী কমলাপুর ইউনিয়নের চৌদ্দভুরিয়া এলাকার মো. আব্দুর রাজ্জাক হাওলাদারের সন্তান মুহাম্মদ তাজউদ্দিন তানিম, মুহাম্মদ হাসান মাহমুদ ও মুহাম্মদ ইমাম হাসানের সার্বিক ব্যবস্থাপনায় এসব মসজিদ নির্মাণ করা হয়েছে। এর আগে ধরান্দী বাজার ও চৌদ্দবুরিয়ায় আরও দুটি মসজিদ নির্মাণ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সৌদি নাগরিকের অর্থায়নে এবং এছাড়াও স্থানীয়ভাবে মাওলানা হাসান রফিক ও মাওলানা হাসান সুরু এ প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

মসজিদগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো—উন্নত সাউন্ড সিস্টেম, মানসম্মত বৈদ্যুতিক সরঞ্জাম, নিরাপদ পানি, আধুনিক টয়লেট ও ওযুখানা এবং নান্দনিক ডিজাইন। ফলে মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারছেন।

সংশ্লিষ্টরা জানায়, প্রতিটি মসজিদের জন্য আলাদা আলাদা ডিজাইন, তাই খরচ আলাদা। ৪৫, ৫০, ৬০ ৭০/৮০ লাখ পর্যন্ত খরচ হয়। একেকটা টিউবওয়েলে ১ লক্ষ টাকার বেশি খরচ করা হয়েছে।

স্থানীয় মুসল্লিরা বলেন, “আমাদের এলাকায় এমন সুন্দর মসজিদ হবে ভাবিনি। নামাজ পড়তে এখন আর কোনো সমস্যা হয় না। আমরা খুবই খুশি।”

এছাড়াও জেলার বিভিন্ন এলাকা, হাসপাতাল ও হাটবাজারে মানুষের নিরাপদ পানির কষ্ট লাগবে ২৮০টি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনা রয়েছে।

এ প্রসঙ্গে আব্দুর রাজ্জাক হাওলাদার বলেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমার সন্তানদের মাধ্যমে আজ দুটি সুন্দর মসজিদ উদ্বোধন করতে পেরেছি। এর আগেও দুইটি মসজিদ করা হয়েছে। ইসলামের খেদমতে কাজ করতে পেরে গর্বিত অনুভব করছি। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

সৌদি প্রবাসী মুহাম্মদ ইমাম হাসান বলেন, “আমার বড় ভাইয়ের সঙ্গে ভালো সম্পর্কের জেরে একজন সৌদি নাগরিক ও ইমাম, তার ব্যবস্থাপনায় আল্লাহর রাজিখুশির লক্ষ্যে সদকায়ে জারিয়া হিসেবে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের জন্য এই মসজিদগুলো নির্মাণ করে দিচ্ছেন। প্রতিটি মসজিদ তার নির্দেশিত ডিজাইন ও রঙ অনুযায়ী নির্মিত হয়। আমরা শুধু বাস্তবায়নের দায়িত্ব পালন করি। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা এই কাজ করছি।”

এ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনগণ। তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে, ইসলামের সেবা ও মানবকল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

আলোচিত খবর
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist