আগুনমুখা । Agunmukha

বুধবার | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home অপরাধ

পটুয়াখালীতে জামায়াতপন্থী আইনজীবীদের উপর বিএনপিপন্থী আইনজীবীদের হামলার অভিযোগ; পিপিসহ আহত-০৩

স্টাফ রিপোর্টারঃ

542 5
0
পটুয়াখালীতে জামায়াতপন্থী আইনজীবীদের উপর বিএনপিপন্থী আইনজীবীদের হামলার অভিযোগ; পিপিসহ আহত-০৩
752
SHARES
3.4k
VIEWS
Share on FacebookShare on Twitter
পটুয়াখালীতে জামায়াতপন্থী আইনজীবীদের উপর বিএনপিপন্থী আইনজীবীদের হামলার অভিযোগ উঠেছে। এতে এক পাবলিক প্রসিকিউটরসহ তিনজন আইনজীবী আহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটার(পিপি)  ও জামায়াত নেতা এডভোকেট রুহুল আমিন, পৌর জামায়াতের ৬নং ওয়ার্ডের সহ সভাপতি এডভোকেট মো. মহিউদ্দিন ও জামায়াত কর্মী গাজী মোহাম্মদ হুমায়ূন কবির। এরমধ্যে গুরুতর আহত এডভোকেট রুহুল আমিনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আগামী ২৭ ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৫ ঘোষনা করেছে নির্বাচন কমিশন।  মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ৯ টি পদে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ সময় ছিল। এতে জামায়াত সমর্থিত জেলা ল ইয়ার্স কাউন্সিল উক্ত ৯ টি পদে মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে ৬ টি পদে মনোনয়নপত্র বিক্রি করে নির্বাচন কমিশন।  তবে বাকি তিনটি পদ, সাধারণ সম্পাদক সহ-সভাপতি, সদস্য পদে মনোনয়ন চাইলে জামায়াত সমর্থিত ল ইয়ার্স কাউন্সিল আইনজীবীদের উপর হামলা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীরা। এদিকে নির্বাচন কমিশনের প্রধান অ্যাডভোকেট মোহসীন উদ্দিন তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এবং বাকি দুজন নির্বাচন কমিশন বিএনপি সমর্থিত আইনজীবী।

এ বিষয়ে জামায়াত সমর্থিত জেলা ল ইয়ার্স কাউন্সিলের সদস্য ও জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন,’ আমাদের জামায়াতের ল ইয়ার্স কাউন্সিল সবকটি পদের জন্য মনোনয়ন সংগ্রহ করতে গেলে তিনটি পদে মনোনয়ন বিক্রি করেনি নির্বাচন কমিশন। উল্টো জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা আমাদের তিন আইনজীবীর উপর অতর্কিত হামলা চালায়।

এ বিষয়ে আহত পিপি অ্যাডভোকেট রুহুল আমিন বলেন,’আমরা একটি সুন্দর নির্বাচনের জন্য প্যানেল দিয়েছিলাম তবে মনোনয়ন ফরম কিনতে গেলে বিএনপি পন্থী উগ্র আইনজীবীরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়।’

অভিযোগের বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ সালাহউদ্দিন বলেন,’ তাদের পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা হয়েছে। আমরা কোনো হামলা করিনি এবং জানিও না। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’

এ ব্যাপারে জানতে চাইলে জেলা আইনজীবী সমিতি-২০২৫ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. মোহসীন উদ্দিন বলেন,‘ জেলা জামায়াতের আমির নিজে উপস্থিত থেকে মনোনয়ন দাখিল করে গিয়েছেন। এবং তাদের উপর হামলার ঘটনায় আমার কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি। এছাড়া তিনটি পদে মনোনয়ন বিক্রি করেনি এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

আলোচিত খবর
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist