আগুনমুখা । Agunmukha

রবিবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home উপজেলা দুমকি

দুমকিতে সিরাজ উদ্দিন আহমেদ স্মৃতি পদক প্রদান

বার্তা কক্ষঃ

461 5
0
দুমকিতে সিরাজ উদ্দিন আহমেদ স্মৃতি পদক প্রদান
641
SHARES
2.9k
VIEWS
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর দুমকি উপজেলার আঠারগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি-এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে মরহুম সিরাজ উদ্দিন আহমেদ স্মৃতি পদক প্রদান করা হয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আঠারগাছিয়া সিরাজিয়া দাখিল মাদ্রাসা মাঠে পদক প্রদান ও শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।

আঠারগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি -এডিএস এর প্রতিষ্ঠাতা প্রকৌশলী মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন ও ভুমি প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মোঃ জামাল হোসেন। লেবুখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুর জব্বার সিকদার, বিশিষ্ট শিক্ষানুরাগী এম এ মালেক মিয়া, আঠারগাছিয়া সিরাজিয়া দাখিল মাদ্রসার সুপার মাওলানা আবু সালেহ, পটুয়াখালী সেন্ট্রাল হাসপাতাল প্রাইভেট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহিরুল ইসলাম ও মোঃ ছিদ্দিকুর রহমান।

প্রধান অতিথি পবিপ্রবির উপ-উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান তার বক্তব্যে বলেন, “আঠারগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি (এডিএস)” কর্তৃক আয়োজিত মরহুম সিরাজ উদ্দিন আহমেদ স্মৃতি পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই পদকটি কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানাতে প্রতিষ্ঠিত হয়েছে, যা তাদের অধ্যবসায় ও সাফল্যের স্বীকৃতি স্বরূপ। মরহুম সিরাজ উদ্দিন আহমেদ ছিলেন একজন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক, যিনি আমাদের সমাজের শিক্ষার উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই পদক প্রদান অনুষ্ঠান আয়োজিত হচ্ছে, যা আমাদের নতুন প্রজন্মকে শিক্ষার প্রতি অনুপ্রাণিত করবে।

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের এই সম্মাননা তোমাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও নিষ্ঠার ফল। তোমাদের এই সাফল্য শুধু তোমাদের ব্যক্তিগত অর্জন নয়, বরং আমাদের সমাজ ও দেশের জন্যও গর্বের বিষয়। তোমাদের এই যাত্রা এখানেই থেমে থাকবে না; বরং এটি হবে ভবিষ্যতে আরও বড় সাফল্যের সূচনা। তোমরা তোমাদের জ্ঞান ও দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে অবদান রাখবে এবং সমাজের অন্যান্যদের জন্য উদাহরণ স্থাপন করবে। তোমাদের এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে এবং তারা তোমাদের পথ অনুসরণ করে নিজেদের উন্নত করবে।

আঠারগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি (এডিএস)-কে এই মহতী উদ্যোগের জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জানান। তাদের এই প্রচেষ্টা সমাজে শিক্ষার প্রসার ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রফেসর ড. হেমায়েত জাহান মরহুম সিরাজ উদ্দিন আহমেদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁর আদর্শ ও মূল্যবোধ সমাজের সকলের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে বলে তিনি মনে করেন।

এসময় উপস্থিত ছিলেন দুমকি দলিল লেখক কল্যান সমিতির সাধারন সম্পাদক আবু সালেহ খোকন, সাবেক ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, মোঃ দুলাল হাওলাদার, আবদুল মান্নান হাওলাদার, সোবাহান মল্লিক প্রমুখ।
মাওলানা মাসুম বিল্লাহ ও আবু হানিফ জয় এর সঞ্চালনায় বক্তৃতা করেন আঠারগাছিয়া সিরাজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী সিরাজুম মুনিরা, সাবেক শিক্ষার্থী ওমর ফারুক।

পরে প্রধান অতিথি আঠারগাছিয়া গ্রামের ২টি প্রাথমিক বিদ্যালয়, একটি নুরানী মাদ্রাসা ও আঠারগাছিয়া সিরাজিয়া দাখিল মাদ্রসার প্রতি শ্রেনিতে যারা ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেছে তাদের সিরাজ উদ্দিন আহমেদ পদক ও সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করেন। মরহুম সিরাজ উদ্দিন আহমদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতের মধ্যদিয়ে সভা শেষ করা হয়।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

আলোচিত খবর
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist