আগুনমুখা । Agunmukha

বৃহস্পতিবার | ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home অপরাধ

পটুয়াখালীর বাউফলে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার।

বাউফল অফিসঃ

534 6
0
বাউফলে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
742
SHARES
3.4k
VIEWS
Share on FacebookShare on Twitter
পটুয়াখালীর বাউফলে নিজ বাসা থেকে বরিশাল বিএম কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ইতি দাস (২০)  এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দাশপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
 
নিহতের পরিবার থেকে জানানো হয়, ওই ছাত্রী তার বাবা মা ও ছোট ভাইয়ের সাথে দোতলা একটি টিনসেট ঘরে বসবাস করতেন। তিনি দোতলার কক্ষে থাকতেন। সোমবার রাতের খাবার খাওয়ার জন্য তাকে ডেকে সারা না পেয়ে দোতলায় গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার মা। তিনি চিতকার করলে আশেপাশের লোকজন এসে ওই ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 
 
তবে আত্মহত্যা কেন করেছেন এই ছাত্রী এর কারণ খুঁজতে গেলে জানা যায়। নিহত ছাত্রী সনাতন ধর্মালম্বী।  সরস্বতী পুজা উপলক্ষে সোমবার তার বন্ধুর সাথে ঘুরতে বের হয়েছিলেন তিনি। দুপুর ১২ টার দিকে পাবলিক মাঠ সংলগ্ন একটি রেষ্টুরেন্ট এ যায় ওই ছাত্রী। এ সময় তাদের একসাথে দেখে স্থানীয় জাতীয় পার্টির নেতা মহসিন হাওলাদারের ছেলে রিদয় রায়হান দুজনকে জেরা করেন। একপর্যায়ে রিদয় রায়হান ওই ছাত্রীর পরিবার ও তার প্রেমিককে পরিবারের সদস্যদের এসে তাদেরকে নিয়ে যেতে বলেন। পরে বিষয়টি ছেলের পরিবার ৯৯৯ তে ফোন দিয়ে জানালে বাউফল থানার এসআই শাহিন তার মটরসাইকেলে করে ছেলেকে এবং নিহত ছাত্রীকে থানায় নিয়ে যায়। সেখান থেকে তাদের ছেড়ে দেয়া হয়। বিকেল সাড়ে ৪ টার দিকে ওই ছাত্রী বাড়িতে পৌঁছায়।  এরপর পরিবারের কেউ আর তাকে দেখেনি। রাতের খাবার খেতে ডাকতে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। 
উল্লেখ্য যে, ওই মেয়ের ফেইজবুক আইডির অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। হয়তো তিনি কোনো কারণে সবকিছু বন্ধ করে দিয়েছে মৃত্যুর আগেই। 
বিকেল পর্যন্ত ঘটে যাওয়া ঘটনার কথা স্বীকার করে রিদয় রায়হান বলেন, ’ওই মেয়েকে ও ছেলেকে আপত্তিকর অবস্থায় পেয়েছি। পরে তাদের পরিবারকে ডাকি তাদেরকে নিয়ে যেতে। কিন্তু তারা না এসে উলটো পুলিশ পাঠায়। এতে বিষয়টা জানাজানি হয় বেশি এবং মেয়েটা কান্না করতে করতে বাড়ি চলে যায় ’
 বাউফল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন বলেন, নিহত কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। তবে ওই ছাত্রী এবং বার বন্ধুকে থানায় নিয়ে আসার বিষয়টি সঠিক নয়।  
Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

আলোচিত খবর
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist