আগুনমুখা । Agunmukha

বুধবার | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home উন্নয়ন

আত্মহত্যা রোধে পটুয়াখালীতে বসুন্ধরা শুভসংঘের সমাবেশ

স্টাফ রিপোর্টারঃ

444 4
0
আত্মহত্যা রোধে পটুয়াখালীতে বসুন্ধরা শুভসংঘের সমাবেশ
616
SHARES
2.8k
VIEWS
Share on FacebookShare on Twitter

পটুয়াখালী জেলায় সম্প্রতি বেড়েছে আত্মহত্যার প্রবণতা। আর এ বিষয়ে আত্মহত্যা রোধ ও মানসিক চাপ নিয়ন্ত্রণে করণীয় ‘ বিষয়ে এক সমাবেশে আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০ টায় পটুয়াখালী শের ই বাংলা গার্লস স্কুলের মিলনায়তনে বসুন্ধরা শুভসংঘ পটুয়াখালী বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিষয় ভিত্তিক আলোচনা করেন পটুয়াখালী জেলা  সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার জিয়াউর রহমান।

ডাক্তার জিয়াউর রহমান বলেন, আত্মহত্যার পূর্বাভাস কৈশোরেই পাওয়া যায়। সেটা সম্ভব হয় কিশোর কিশোরীদের মধ্যে আত্মহত্যা প্রবণতা আছে কি না তা বুঝার মাধ্যমে। তারা বলছেন, আত্মহত্যার চিন্তা, পরিকল্পনা এবং চেষ্টা এ তিনটি বিষয়ের কোনও একটি যদি কারও মধ্যে বিদ্যমান থাকে, তাহলে তার আত্মহত্যা প্রবণতা আছে বলে ধরে নেওয়া যায়। আত্মহত্যার পূর্বাভাস কৈশোরেই পাওয়া যায়। সেটা সম্ভব হয় কিশোর কিশোরীদের মধ্যে আত্মহত্যা প্রবণতা আছে কি না তা বুঝার মাধ্যমে।  আত্মহত্যার চিন্তা, পরিকল্পনা এবং চেষ্টা এ তিনটি বিষয়ের কোনও একটি যদি কারও মধ্যে বিদ্যমান থাকে, তাহলে তার আত্মহত্যা প্রবণতা আছে বলে ধরে নেওয়া যায়।

তিনি আরো বলেন, আত্মহত্যায় প্রতি ৪০ সেকেন্ডে একজন মানুষ পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রতিবছর বিশ্বে আত্মহত্যা করছেন ৭ লাখেরও বেশি মানুষ। করোনাকালীন সময়ে এক বছরে বাংলাদেশে আত্মহত্যায় মৃত্যু হয়েছে ১৪ হাজারেরও বেশি মানুষের। ডব্লিউএইচও’র তথ্যমতে, বিশ্বে মোট আত্মহত্যার ৭৭ শতাংশ ঘটছে স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোতে। তাদের মধ্যে আছে সববয়স ও শ্রেণি পেশার মানুষ। যাদের মধ্যে তরুণের সংখ্যাই বেশি। গবেষকদের একটি গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে অন্তত প্রতি ১০ জনে একজন কিশোর কিশোরীর মধ্যে আত্মহত্যা প্রবণতা রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আত্মহত্যাকে ১০ থেকে ২৪ বছর বয়সীদের মৃত্যুর দ্বিতীয় কারণ হিসেবে চিহ্নিত করেছে। যেসব কারণে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়, এর অন্যতম হচ্ছে বুলিং। চরম হতাশা ও অসহায় বোধ থেকে কিশোর কিশোরীরা এই পথে পা বাড়ায়। মাদকাসক্তের মতো সমাজবিরোধী আচরণও আত্মহত্যার প্রবণতা বাড়ায়।

বাংলাদেশে যেসব পারিবারিক, সামাজিক ও আর্থিক কারণে আত্মহত্যার প্রবণতা দেখা যায়, সেগুলো হলো- সাইবার ক্রাইমের শিকার, যৌতুক প্রথা, মা-বাবার মধ্যে সুসম্পর্ক না থাকা, পারিবারিক কলহ, পরকীয়া, প্রেমে ব্যর্থতা, চাকরি হারানো, দীর্ঘদিনের বেকারত্ব, দরিদ্রতা, প্রতারণার শিকার, ব্যাবসায় বড়ো ধরনের ক্ষতি, প্রিয়জনের মৃত্যু, পরীক্ষায় আশানুরূপ ফল না পাওয়া, সন্তানের প্রতি মা-বাবার তাচ্ছিল্য, মূল্যবোধের অবক্ষয়, পারিবারিক, ধর্মীয় ও সামাজিক দায়িত্ববোধের অভাব, যৌন সহিংসতা এবং নির্যাতনের শিকার হওয়া ইত্যাদি। এ ছাড়াও, আত্মহত্যা প্রবণতার অন্যতম কারণ বিষণ্ণতা, ইনসমনিয়া ও সিজোফ্রেনিয়ার মতো মানসিক অসুস্থতা। বঞ্চনা, ক্ষোভ, একাকীত্ব, সামাজিক বিচ্ছিন্নতাও আত্মহত্যার ঝুঁকি বাড়ায়। বর্তমানে সাইবার বুলিংয়ের কারণে আত্মহত্যা সংশ্লিষ্ট আচরণ ক্রমেই বাড়ছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্য করে আরো বলেন,জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের তথ্যমতে বাংলাদেশে ১০ থেকে ২৪ বছর বয়সিদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। তবে কিশোর কিশোরীদের মধ্যে তেমন খুব একটা পার্থক্য নেই। কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্যের দিকে বেশি মনোযোগী হওয়া প্রয়োজন জানিয়ে তিনি বলেন, ইকোলজিক্যাল সিস্টেমের কারণে পারিবারিক পরিবেশ, নিজেদের বেড়ে ওঠা, শিক্ষা, চারপাশ এবং সর্বোপরি জাতীয় এবং আন্তর্জাতিক অনেক বিষয়ও এই শ্রেণিকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। আত্মহত্যায় পরীক্ষা পদ্ধতি, স্কুলিং, রেজাল্ট, এসবও প্রভাব ফেলে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,  প্রধান শিক্ষক রাহিমা মিনি, সহকারী প্রধান শিক্ষক আবদুস সালাম, বসুন্ধরা শুভসংঘের জেলা  সমন্বয়কারী সাইমুন রহমান এলিট,  পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক আবু আফফান, সহসভাপতি আফরোজা আক্তার,  সহসাংগঠনিক সম্পাদক সাফিন নাছরুল্লাহ্, কর্মসূচী সম্পাদক মেহেদী হাসান রিফাত, অর্থ বিষয়ক সম্পাদক মারুফ ইসলাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ফারিহা জাহান রিয়া, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার মেঘলা , স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সুমাইয়া তানজিন স্নেহা, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জুবাইর হক জুলহাস, কার্যকরী সদস্য মাহামুদুল হাসান রনি ও মো: ফাহাদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে স্কুলের দেড় শতাধিক শিক্ষার্থীকে শপথ কিরানো হয়- আত্মহত্যা করবো না, ধর্মীয় অনুশাসন মেনে চলবো।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

আলোচিত খবর
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist