আগুনমুখা । Agunmukha

বুধবার | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home অপরাধ

পটুয়াখালী আদালতে হাজিরা দিতে আসা আসামীদের মারধর; ইট দিয়ে পা থেতেলে দিলো হামলাকারীরা।

স্টাফ রিপোর্টারঃ

856 8
0
পটুয়াখালী আদালতে হাজিরা দিতে আসা আসামীদের মারধর; ইট দিয়ে পা থেতেলে দিলো হামলাকারীরা।
1.2k
SHARES
5.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

পটুয়াখালী জেলা জজ আদালত চত্বরে বেশ কয়েক জন আসামীকে মারধর করে গুরুত্বর জখম করা হয়েছে। এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য এক জনকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। বুধবার বেলা ১২ টার দিকে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির প্রধান গেটের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পটুয়াখালী জেলা জজ আতদালত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন হামলায় অংশ নেয়া সকলেই পটুয়াখালী বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। এ ছাড়া হামলায় সরাসরি দুই জন আইনজীবী অংশ নিয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এদিকে হামলার সময় উপস্থিত স্থানীয়রা ছবি এবং ভিডিও ধারন করলেও হামলাকারীরা হুমকি দিয়ে জোর পূর্বক হামলার ছবি এবং ভিডিও ডিলেট করতে বাধ্য করেন। হামলায় আহতরা হচ্ছেন মোঃ সোহাগ, সোহাগ মিয়া এবং মোঃ জামাল। এদের মধ্যে সোহাগ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেয় হচ্ছে। আহত সোহাগ সাবেক সংসদ সদস্য আনোয়ার-উল ইসলাম এর ভাতিজা এবং কলাপাড়া নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়ার ছোট ভাই।
হামলায় গুরুত্বর আহত সোহাগ মিয়ার বড় ভাই আল আমিন জানান, ২০১২ সালে কলাপাড়ায় ছাত্রদল নেতা মোঃ জিয়া নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ৫ আগষ্ট পরবর্তী একটি মামলা করা হয়। সেই মামলার আসামীরা হাইকোর্ট থেকে জামিন নিয়ে বুধবার পটুয়াখালী আদালতে হাজিরা দিতে আসলে মামলার বাদী সহ পটুয়াখালী বিএনপি নেতাকর্মীরা তাদের উপর হামলা করে। এ সময় তারা ইট দিয়ে আঘাত করে সোহাগ এর হাটু থেতলে দেয় এবং বাকীদের ব্যাপক মারধর করে। এদিকে হামলার পর পরই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে গেলেও আহতদের সেখানে চিকিৎসা নিতে দেখা যায়নি। তবে এ সময় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের সামনে ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকে মটরসাইকেলে করে টহল দিতে দেখা যায়।
নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, ‘হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসার পরও আজ আদালতে হাজিরা দিতে গেলে তাদের ১০ থেকে ১২ জনকে মারধর করে আহত করা হয়েছে। আহত করার পর তাদের কালো কাপড় দিয়ে চোখ বেঁধে বসাকবাজার এলাকায় ছেড়ে দেয় হয়। তারা তাদের চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি। আদালতের মত জায়গায় আজ মানুষের নিরাপত্তা নাই।’
এদিকে আদালত চত্বরে হামলা ও মারধরের ঘটনায় সাংবাদিকরা পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতির মাধ্যমে সিসি টিভি ফুটেজ চাইলেও তা পাওয়া যায়নি। তবে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি এড.এ.টি এম. মোজাম্মেল হোসেন তপন বলেন, ‘আমি তখন আদালতে ছিলাম, কি হয়েছে তা ঠিক বলতে পারছি না।
এদিকে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড.ওয়াহিদ সরওয়ার কালাম বলেন, ‘আদালত চত্বরে এ ধরনের ঘটনা আইনজীবীদের জন্য দুঃখ জনক। এ বিষয়ে সকলের প্রতিবাদ করা উচিত। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দ্যেশ্য করে বলেন, ‘সাংবাদিকদের সাহসী হতে হবে, সত্য তুলে ধরতে হবে।’
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহম্মেদ বলেন ‘আদালত চত্বরে হামলার সংবাদ শুনে আমরা পুলিশ পাঠিয়েছি। তবে এ বিষয় আমাদের কাছে কেউ কোন অভিযোগ করেনি। শুনেছি আহতরা কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

আলোচিত খবর
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist