আগুনমুখা । Agunmukha

বুধবার | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home অপরাধ

ছাত্রলীগ ও যুবলীগ নেতা থেকে হয়ে গেলেন সেচ্ছাসেবক দল নেতা

পটুয়াখালী অফিস

574 6
0
ছাত্রলীগ ও যুবলীগ নেতা থেকে হয়ে গেলেন সেচ্ছাসেবক দল নেতা
797
SHARES
3.6k
VIEWS
Share on FacebookShare on Twitter

পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সম্পাদক মোঃ কাউসার আহমেদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তার কর্মকাণ্ড নিয়ে জেলা সেচ্ছাসেবক দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, মোঃ কাউসার আহমেদ আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন প্রোগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এটি স্বেচ্ছাসেবক দলের গঠনতন্ত্রের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়াও তিনি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক (এনায়েত হোসেন মোহন) এর নাম ভাঙিয়ে বিভিন্ন অপরাধমূলক কাজে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।

একটি ঘটনায়, নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করার সময় মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট তাকে দুই লাখ টাকা জরিমানা করেন। তবে, জরিমানা পরবর্তী সময়ে তিনি ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অভিযোগ, মোঃ কাউসার আহমেদ দলের কার্যক্রমে নিষ্ক্রিয় থেকে আওয়ামী লীগের বিভিন্ন প্রার্থী ও সংগঠনের প্রচারণায় অংশ নিয়েছেন। এমনকি তিনি বরিশাল বিভাগীয় ছাত্রলীগ ও যুবলীগের সমাবেশেও উপস্থিত ছিলেন, যা দলের শৃঙ্খলার সম্পূর্ণ পরিপন্থী।

পটুয়াখালী সদর উপজেলা নির্বাচনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান শিকদারের নির্বাচনী প্রচারণায় বক্তব্য দেওয়ার সময় তিনি বলেছিলেন, “বিএনপির লোক’ই তো বর্তমানে মাঠে নাই। ঘুমায় ঘুমায়, সিস্টেমে পইরা গেছে গা।”

স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতারা এ বিষয়ে কেন্দ্রীয় কমিটির হস্তক্ষেপ কামনা করেছেন এবং দলের শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন বলেন, “আমাদের সংগঠন সব সময় ন্যায়বিচার এবং শৃঙ্খলার প্রতি অঙ্গীকারবদ্ধ। যে ঘটনাটি ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক এবং আমরা এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা ইতোমধ্যে বিষয়টি তদন্ত করতে উদ্যোগ নিয়েছি। তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হবে। যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তবে তাদের বিরুদ্ধে আমাদের সংগঠনের নিয়ম অনুযায়ী যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist