আগুনমুখা । Agunmukha

বৃহস্পতিবার | ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home আলোচিত খবর

নবনির্মিত পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলক চালু প্রথম ইউনিট, মার্চে বাণিজ্যিক উৎপাদন

বিশেষ প্রতিনিধিঃ

422 4
0
নবনির্মিত পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলক চালু প্রথম ইউনিট, মার্চে বাণিজ্যিক উৎপাদন
586
SHARES
2.7k
VIEWS
Share on FacebookShare on Twitter

পরীক্ষামূলকভাবে উৎপাদনে এসেছে পটুয়াখালীতে নির্মিত কয়লাভিত্তিক দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। পায়রা সমুদ্র বন্দর সংলগ্ন রাবনাবাদ নদীর তীরে নির্মিত ‘আরএনপিল পটুয়াখালী ১৩২০’ মেগাওয়াটের এই বিদ্যুৎ কেন্দ্রটির আংশিক ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ   জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রোববার দুপুরে এই বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন। আনন্দ প্রকাশ করে তিনি বলেন, ‘শনিবার রাত ১২ টা ১০ মিনিট থেকে বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে  পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। ইতোমধ্যে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।’

তিনি আশা প্রকাশ করে আরও বলেন, ‘সকল ধরণের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে মার্চ মাসে বাণিজ্যিকভাবে এই ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এছাড়া জুনের মধ্যে দ্বিতীয় ইউনিট উৎপাদনে যাবে বলে আশা করছি। বিদ্যুৎ কেন্দ্রটির দুইটি ইউনিট পুরোপুরি উৎপাদনে থাকলে দেশের সার্বিক বিদ্যুৎ চাহিদার ১০ শতাংশ পূরণ হবে।’

২০১৯ সালের ৩১ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নোরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানি লিমিটেডের যৌথ বিনিয়োগে ‘আরএনপিএল পটুয়াখালী ১৩২০’ মেগাওয়াটের এই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়েছিল। আন্তর্জাতিকমানের অত্যাধুনিক আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির এ বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে ২৭ হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়। ৫ বছর ৪ মাস নির্মাণকাজের পর কেন্দ্রটি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হলো। এটি পটুয়াখালীতে নির্মিত দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্র। পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ থেকে আড়াই-তিন কিলোমিটার দূরে এর অবস্থান।

আরএনপিএল পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ বলছেন, কেন্দ্রটি পুরোপুরি উৎপাদনে থাকতে প্রতিদিন ১২ হাজার মেট্রিকটণ কয়লা প্রয়োজন হবে। পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা ও লাইম স্টোন মজুদ রয়েছে। সম্পন্ন হয়েছে বাণিজ্যিক উৎপাদনের জন্য দরকারি কয়লা আমদানির চুক্তি। প্রথম ইউনিটের উৎপাদনের জন্য এক লক্ষ ২৫ হাজার মেট্রিকটণ কয়লা কোল্ডইয়ার্ডে মুজদ রয়েছে। চলতি জানুয়ারি মাসে তিনটি জাহাজে আরও এক লক্ষ ৬৫ হাজার মেট্রিকটণ কয়লা আসবে।

বিদ্যুৎ কেন্দ্রটির নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) শওকত ওসমান বলেন, ‘কয়লাভিত্তিক এ বিদ্যুৎ কেন্দ্রটি অত্যাধুনিক আলট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তির। আন্তর্জাতিক মানদণ্ড মেনে এটি নির্মাণ করা হয়েছে। যারফলে পরিবেশের ওপর এই বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিকর তেমন কোন প্রভাব পরবে না।’

বিদ্যুৎ কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, উৎপাদনে যাওয়ার আগেই বিদ্যুৎ কেন্দ্রের জন্য জেটি নির্মাণ, কুলিং টাওয়ার, ওয়াটার ফিড, কনভেয়ার বেল্ট, টারবাইন, চুল্লি, কোলস্টোর, স্টিল ষ্ট্রাকচার, বয়লার, ট্রান্সফরমার ও জেনারেটর স্থাপনসহ যাবতীয় কাজ শেষ হয়েছে। গতবছরের ডিসেম্বরের মধ্যে কেন্দ্রটির ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিটটি বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুত করা হয়। ওই ইউনিটের সব ধরণের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও কমিশনিং সম্পন্ন হয়েছিল।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

আলোচিত খবর
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist