আগুনমুখা । Agunmukha

বৃহস্পতিবার | ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home অপরাধ

পটুয়াখালীর কলাপাড়ায় বসতবাড়িতে ডাকাতি; গৃহবধূ কে হত্যা।

কলাপাড়া অফিসঃ

463 5
0
পটুয়াখালীর কলাপাড়ায় বসতবাড়িতে ডাকাতি; গৃহবধূ কে হত্যা।
643
SHARES
2.9k
VIEWS
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে গভীর রাতে শাহনাজ পারভীন লাকি (৫০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। একদল ডাকাত তাদের বসতঘরে প্রবেশ করে শাহনাজ পারভীনকে হাত, পা ও মুখ বেঁধে নির্মমভাবে হত্যা করে। একইসঙ্গে ঘরে থাকা আসবাবপত্র ভাংচুর এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় তারা।

ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালাম আজাদের বাড়িতে। স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে ওই ইউনিয়নে একাধিক ডাকাতির ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নিহত শাহনাজ পারভীন ঘরে একাই ছিলেন। মঙ্গলবার সকাল আটটার দিকে তার দেবর শাহআলম বাড়িতে এসে পেছনের দরজা খোলা দেখতে পান। ঘরে প্রবেশ করে তিনি শাহনাজ পারভীনকে হাত, পা এবং মুখ বাঁধা অবস্থায় মৃত দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি ডাকাতি না দুর্ধর্ষ চুরির অংশ, সে বিষয়ে তদন্ত চলছে। তিনি আরও জানান, এই হত্যাকাণ্ড এলাকায় সাধারণ মানুষের মধ্যে গভীর শোক ও ভয়ের সঞ্চার করেছে।

স্থানীয়রা জানান, এই ইউনিয়নে ইতোমধ্যেই একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে, যা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে উদ্বেগ ছিল। তবে এমন নৃশংস হত্যাকাণ্ড তাদের আরও অসহায় করে তুলেছে। পুলিশ দ্রুত তদন্ত করে অপরাধীদের চিহ্নিত ও গ্রেপ্তারে আশ্বাস দিলেও এলাকাবাসী নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist