আগুনমুখা । Agunmukha

বৃহস্পতিবার | ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home অপরাধ

পটুয়াখালী-মির্জাগঞ্জ আঞ্চলিক সড়কে অতিরিক্ত পন্য পরিবহন করায় ৭ ট্রাক আটক; অর্থদন্ড

435 4
0
পটুয়াখালী-মির্জাগঞ্জ আঞ্চলিক সড়কে অতিরিক্ত পন্য পরিবহন করায় ৭ ট্রাক আটক; অর্থদন্ড
604
SHARES
2.7k
VIEWS
Share on FacebookShare on Twitter

পটুয়াখালী পায়রাকুঞ্চ সড়কে অতিরিক্ত পন্য নিয়ে ট্রাক চলাচল করায় ঝুঁকিতে থাকা বেইলি ব্রীজ ও অধিকপন্য পরিবহনের ফলে ক্ষতিগ্রস্থ সড়ক নিযে সংবাদ প্রকাশের পর এবার সরাসরি অভিযানে নেমেছে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগ এবং জেলা প্রশাসন।
বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে পটুয়াখালী-মির্জাগঞ্জের মধ্যকার পায়রাকুঞ্জ ফেরি পার হওয়ার সময় তিনটি ট্রাক আটক করা হয়। পরে এসব ট্রাক লেবুখালী পায়রা সেতুর ওয়েট স্কেলে নিয়ে পরিমাপ করলে নির্ধারিত ওজনের অনেক বেশি পন্য পাওয়া যায়। এ ছাড়া রাতে ফেরি চলাচল বন্ধ রাখায় পায়রাকুঞ্জ ফেরির পশ্চিম পাশে পারপারের অপেক্ষায় থাকা চারটি ট্রাক আটক করা হয়।
পটুয়াখালী সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জামিল আক্তার লিমন বলেন, ‘পটুয়াখালীর পায়রা সেতুতে ওয়েট স্ক্রেল থাকায় অধিক পন্যবাহী ট্রাক গুলো পটুয়াখালী মির্জগঞ্জ এর বিকল্প পথে চলাচল করে। ফলে আঞ্চলিক এই সকড়টি যেমন ক্ষতিগ্রস্থ হচ্ছে তেমনি এই সড়কে বেশ কয়েকটি বেইলি সেতু থাকায় সেগুলো ঝুঁকির মধ্যে পরেছে। পাঁচ টনের অধিক পন্য নিয়ে যানবাহন চলাচল না করার জন্য আমরা সাইনবোর্ড দিলেও রাতের আধাঁরে অধিক পন্য নিয়ে এসব যানবাহন চলাচল করে। বৃহস্পতিবার রাতে আমি নিজেই এই সড়কে অবস্থান নিয়ে দেখতে পাই পন্য নিয়ে ট্রাক চলাচল করছে, এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতায় তিনটি ট্রাক থামিয়ে তাদেরকে পায়রাকুঞ্জ ফেরিঘাট থেকে লেবুখালী পায়রা সেতুর ওয়েট স্কেলে নিয়ে দেখা যায় প্রতিটি ট্রাকে ২২০০০ কেজি করে পন্য পরিহনের নিয়ম থাকলেও একেকটি ট্রাকে ২৮৫৮০ কেজি, ২৯৪৮০ কেজি এবং ২৭০০০ কেজি করে পন্য বহন করছে। এদিন রাতে পায়রাকুঞ্জ ফেরি চলাচল বন্ধ করে রাখলে ফেরিঘাটের পশ্চিম পাড়ে পাথর বহনকারী আরও চারটি ট্রাক আটকা পরে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহনের জন্য এ বিষয় জেলা প্রশাসনকে অনুরোধ জানাই।’

এ ঘটনায় পটুয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে শুক্রবার সকালে মোবাইল কোর্টের মাধ্যমে লেবুখালী পাযরা সেতুতে আটক তিনটি ট্রাককে ১০ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।

এছাড়া মির্জাগঞ্জে আটকা পরা চারটি ট্রাকের মধ্যে অতিরিক্ত পণ্য পরিবহন করায় মির্জাগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হাওলাদারের নেতৃত্বে অভিযান পরিচানা করা হয়। এ সময় ৩টি ট্রাককে সড়ক পরিবহন আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানার মামলা দেয়া হয়েছে এবং একটি ট্রাকের রেজিস্ট্রেশন ও ফিটনেস না থাকায় মোবাইল কোর্ট এর মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, সড়কে চলাচলকারী ট্রাক গুলো অতিরিক্ত পণ্য পরিবহনের ফলে সড়ক গুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। বিকল্প রুট হিসেবে তারা মির্জাগঞ্জ ফেরি ব্যবহার করছে। এ নিয়ে গত আইন শৃঙ্খলা কমিটির সভায় এবং উন্নয়ন কমিটির সভায় আলোচনা হয়েছে। অতিরিক্ত পন্য পরিবহন বন্ধে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

আলোচিত খবর
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist