আগুনমুখা । Agunmukha

শুক্রবার | ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home Uncategorized

এডহক কমিটি নিয়ে অসন্তোষ, বিদ্যালয়ে তালা: অধ্যক্ষের প্রতিবাদ

মাহমুদ হাসান, রাঙ্গাবালী, পটুয়াখালী

492 4
0
683
SHARES
3.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ আব্দুল ছাত্তার স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত এডহক কমিটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও প্রপাগাণ্ডা ছড়িয়ে মিছিল এবং মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. রুহুল আমীন। বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১:৩০ টায় নিজ অফিস কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে প্রতিষ্ঠানের সামনে মিছিল ও মানববন্ধন শেষ হওয়ার পরই স্কুল এন্ড কলেজের প্রধান গেটে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। ওইদিন রাতে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করেন স্কুল এন্ড কলেজের অফিস সহকারী মো. মাইনুদ্দীন।

অধ্যক্ষ রুহুল আমীন জানান, বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত নিয়মতান্ত্রিক উপায়ে গঠিত এই কমিটির সভাপতি হিসেবে এডভোকেট মো. জসিম উদ্দিনকে নির্বাচিত করা হয়েছে। তবে চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম তার পছন্দের প্রার্থীকে সভাপতি করতে আমাকে তার ব্যাক্তিগত কার্যালয়ে ডেকে নেন, সেখানে তিনি রাশেদ খান রিপনকে সভাপতি করতে উপস্থিত আরো নেতাকর্মী নিয়ে আমাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেন। কিন্তু আমি নিয়মবহির্ভূত ভাবে কমিটি প্রস্তাব করতে অস্বীকৃতি জানালে তিনি আমার উপর ক্ষুব্ধ হন এবং নবগঠিত এডহক কমিটি ও আমাকে জড়িয়ে মিথ্যা প্রপাগাণ্ডা ছড়ান। এর পাশাপাশি ভুল তথ্য দিয়ে দলীয় নেতাকর্মীদের ঢাল হিসেবে ব্যাবহার করে মিছিল ও মানববন্ধনে অংশ নিতে বাধ্য করেন।

তিনি অভিযোগ করেন, বরিশাল শিক্ষা বোর্ড থেকে কমিটি প্রকাশের পর নজরুল ইসলাম গত ১১ জানুয়ারি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ভুল বুঝিয়ে এবং তার ব্যক্তিগত অনুসারীদের নিয়ে কলেজ প্রাঙ্গণে মিছিল ও মানববন্ধন আয়োজন করেন। ঐ মিছিলে নেতৃত্ব দেয়া ব্যক্তিরা দলীয় পদধারী এবং কেউ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অভিভাবক নন। মিছিলে আপত্তিজনক ভাষায় আমাকে নিয়ে স্লোগান দেয়া হয়, যা শিক্ষাঙ্গনের পরিবেশ ও শিক্ষানুরাগীদের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। মিছিল ও মানববন্ধন শেষে প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়ার ঘটনায় চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

অধ্যক্ষ আরও বলেন, “নজরুল ইসলামের অভিযোগগুলো মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। তিনি কমিটি গঠনের সময় নিজের পছন্দের প্রার্থীকে সভাপতি করার জন্য চাপ প্রয়োগ করেন। এতে সম্মতি না দেয়ায় তিনি মিথ্যা অভিযোগ করছেন।”

এ বিষয়ে চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, “আমার বিরুদ্ধে করা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। মানববন্ধনে অংশগ্রহণ করেছেন এলাকার ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও সুশীল সমাজের ব্যক্তিরা। এডহক কমিটির প্রস্তাবনায় স্থানীয়দের মনোনীত প্রার্থী রাশেদ খান রিপনের নাম প্রস্তাবিত হলেও শেষ পর্যন্ত অ্যাডভোকেট জসিম উদ্দিনের নাম আসে, যা নিয়ে আপত্তি রয়েছে।”

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমারৎ হোসেন বলেন, ‘চরমোন্তাজ স্কুল এন্ড কলেজের প্রধান গেটে তালা ঝুলানোর বিষয়ে অবগত আছি। প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে তালা ভেঙে ঢুকতে বলেছি।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

আলোচিত খবর
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist