আগুনমুখা । Agunmukha

শুক্রবার | ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home অপরাধ

পটুয়াখালীতে তাপ বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ পাচার, বিএনপি নেতাদের নামে মামলা 

বার্তা কক্ষঃ

743 8
0
পটুয়াখালীতে তাপ বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ পাচার, বিএনপি নেতাদের নামে মামলা 
1k
SHARES
4.7k
VIEWS
Share on FacebookShare on Twitter
পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে কয়লা ভিত্তিক আরএনপিএল বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ চুরির ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ ৫০ জনের নামে মামলা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) বিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি ম্যানেজার (অ্যাডমিন) আমিনুল ইসলাম বাদী হয়ে কলাপাড়া থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় ধানখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন মোল্লা ও  সোহেল মোল্লা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের সকলের বাড়ি উপজেলার গিলাতলা, লোন্দা ও ধানখালী গ্রামে। চুরি হওয়া মালামাল হচ্ছে তামার তার, লোহার সামগ্রী, স্টিলের পাত সহ বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী।
মামলায় বলা হয়েছে, ৯ জানুয়ারি রাতে আসামিরা বিদ্যুৎ প্লান্টের অভ্যন্তরে প্রবেশ করে গুরুত্বপূর্ণ তামার তার, লোহার সামগ্রী, স্টিলের পাত সহ বিভিন্ন ধরনের মালামাল চুরি করে গিলাতলা বাজারের কাছে নিয়ে স্টক করে। ১০ জানুয়ারি সকালে ওই মালামাল একটি গাড়িতে পাচারের জন্য তোলা হচ্ছিল। এসময় বিদ্যুৎ কেন্দ্রের  নিরাপত্তাকর্মীরা কর্মকর্তাদের জানালে পুলিশ ক্যাম্পের সদস্যদের সহায়তায় গাড়ি সহ অন্তত আড়াই লাখ টাকা মূল্যের পাঁচ টন মালামাল উদ্ধার করেন। এই চক্রটির চোরাইকৃত আরও এক ট্রাক মালামাল ইতোপূর্বে আটক করা হয়।
স্থানীয়সূত্রে জানাগেছে, প্রতিনিয়ত নির্মাণাধীন এ তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে লোহা ও তামার স্ক্র্যাপ চুরি হচ্ছে। রাতের আধারে বিদ্যুৎ কেন্দ্র থেকে স্থানীয় প্রভাবশালীরা কোটি কোটি টাকার স্ক্র্যাপ পাচার করছে। আইনকানুনের তোয়াক্কা না করে কোন কোন সময় দিনের বেলাতেও এগুলো করা হচ্ছে।
এব্যাপারে আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্বাবাধায়ক প্রকৌশলী মে. আশ্রাব উদ্দিন জানান, বিদুৎ কেন্দ্রের নির্মাণ কাজে ব্যবহৃত তামা, লোহা ও স্টিলেরপাত সহ বিভিন্ন ধরনের মালামাল পাচারের উদ্দেশ্যে ট্রাকে তোলা হচ্ছিল। এসময় নিরাপত্তাকর্মীরা পুলিশ ক্যাম্পের সদস্যদের সহায়তায় গাড়ি সহ পাঁচ টন মালামাল উদ্ধার করেন। পরে আমরা অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করা হয়েছে। প্রয়োজনীয় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist