আগুনমুখা । Agunmukha

বুধবার | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home আলোচিত খবর

পটুয়াখালীতে ফার্মেসির এলইডি সাইনবোর্ডে ভেসে উঠলো ‘শুভ জন্মদিন ছাত্রলীগ’

বার্তা কক্ষঃ

1.1k 11
0
পটুয়াখালীতে ফার্মেসির এলইডি সাইনবোর্ডে ভেসে উঠলো ‘শুভ জন্মদিন ছাত্রলীগ’
1.5k
SHARES
6.9k
VIEWS
Share on FacebookShare on Twitter

পটুয়াখালী শহরের একটি ফার্মেসির এলইডি সাইনবোর্ডে ‘শুভ জন্মদিন বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা শাখা’ লেখা প্রকাশিত হয়েছে। বিষয়টি সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নিষিদ্ধ সংগঠনের এমন বার্তায় ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা।

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যার পর পটুয়াখালী শহরের সদর রোডে আজাদ ফার্মেসির এলইডি সাইনবোর্ডে ‘শুভ জন্মদিন বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা শাখা’ লেখাটি প্রচারিত হয়। পরে এটি মালিক পক্ষের নজরে এলে সাইনবোর্ডের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।

ভিডিওটি দুদিন ধরে ফেসবুকে ওয়ালে ওয়ালে ঘুরলেও সাইনবোর্ডটির অবস্থান জানা যাচ্ছিল না। পরে ছবি বিশ্লেষণ করে দেখা যায়, আজাদ ফার্মেসির মূল সাইনবোর্ডের ওপরে লম্বালম্বিভাবে একটি এলইডি সাইনবোর্ড লাগানো হয়েছে। সেখানেই ‘ছাত্রলীগের জন্মদিন’ উপলক্ষে লেখাটি প্রকাশিত হয়েছে।

সাইনবোর্ডের ভিডিও ফেসবুকে শেয়ার করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির হাসান আরিফ তার ফেসবুকে ভিডিও প্রকাশ করে লিখেছেন ‘আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না।’

একইভাবে বাংলাদেশ ছাত্রলীগের ফেসবুক পেজেও ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে-‘শুভ জন্মদিন। ইতিহাস আর ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ধন্যবাদ পটুয়াখালী জেলা ছাত্রলীগ।’

এ বিষয়ে আজাদ ফার্মেসির মালিক ইসতিয়াক আহম্মেদ রাহাত বলেন, পাসওয়ার্ড ব্যবহার করে সাইনবোর্ডটি চালানো হয়। ধারণা করা হচ্ছে, পাসওয়ার্ড হ্যাক করে কোনো একটি পক্ষ এই কাজটি করেছে। যারা এটি তৈরি করেছিলেন তাদের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি বিষয় আমাদের নজরে এসেছে। আমরা এ নিয়ে কাজ করছি।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist