আগুনমুখা । Agunmukha

রবিবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home উপজেলা দুমকি

পবিপ্রবিতে উপপরিচালক মুহাম্মদ আবু হানিফ এর মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত

বার্তা কক্ষঃ

432 4
0
পবিপ্রবিতে উপপরিচালক মুহাম্মদ আবু হানিফ এর মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত
600
SHARES
2.7k
VIEWS
Share on FacebookShare on Twitter

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)র শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক মুহাম্মদ আবু হানিফ এর মৃত্যু উপলক্ষে শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

২ জানুয়ারী (বৃহস্পতিবার) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র কনফারেন্স রুমে উক্ত শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ আবদুল কুদ্দুস এর সভাপতিত্বে উক্ত শোকসভা ও দোয়া মোনাজাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি’র মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভিসি প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার ও রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর মোঃ আবদুল লতিফ।

বক্তব্য রাখেন এলএলএ অনুষদের ডিন প্রফেসর মোঃ জামাল হোসেন, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান, শারীরিক শিক্ষা বিভাগ এর পরিচালক (অ.দা.) প্রফেসর ড. মোঃ আবু ইউসুফ, ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম টিটো, হাচিব মোহাম্মদ তুষার, জাহিদ আল মামুন, মোঃ মিজানুর রহমান টমাস, নঈম কাওসার, সাঈদুর রহমান জুয়েল, ওয়াজ করোনি, সহকারী রেজিস্ট্রার মোঃ রিয়াজ কাঞ্চন শহীদ, নিহত মুহাম্মদ আবু হানিফ এর ছেলে মোঃ ফরিদ হোসেন লিমন এবং তার কাজিন মোঃ আনিসুর রহমান।

বক্তারা জনাব মুহাম্মদ আবু হানিফ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং পবিপ্রবি’র ক্রিড়ার উন্নয়নে তার অবদান স্মরণ করেন।

তারা মুহাম্মদ আবু হানিফ এর নামে পবিপ্রবির জিমনেসিয়াম, খেলার মাঠ অথবা অন্য কোন স্থাপনা তার নামে নাম করণের জন্য এবং তার ছেলে ফরিদকে বিশ্ববিদ্যালয়ে যোগ্যতানুযায়ী পদে চাকরির ব্যবস্থা করার জন্য মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়কে অনুরোধ জানান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আজ আমরা অত্যন্ত শোকভারাক্রান্ত মনে এখানে একত্রিত হয়েছি। আমাদের প্রিয় সহকর্মী মুহাম্মদ আবু হানিফ -এর অকালপ্রয়াণ আমাদের সবাইকে গভীরভাবে মর্মাহত করেছে। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা পূরণ করা অত্যন্ত কঠিন। প্রয়াত মুহাম্মদ আবু হানিফ ছিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাজ্ঞ, দায়িত্ববান ও নিবেদিতপ্রাণ কর্মকর্তা। তিনি তাঁর কর্মজীবনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। শারীরিক শিক্ষা বিভাগ ও প্রশাসনিক ক্ষেত্রে তাঁর অবদান আমাদের পবিপ্রবি’র শারীরিক শিক্ষা বিভাগ এর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

প্রধান অতিথি মরহুম এর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন, তাঁর স্মৃতিকে যথাযথ সম্মানের সঙ্গে ধরে রাখার এবং তাঁর রেখে যাওয়া আদর্শ সবাইকে অনুসরণ করার আহবান জানান ।

শোকসভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, ছাত্রছাত্রী এবং প্রয়াত উপ পরিচালক মুহাম্মদ আবু হানিফ এর পরিবারবর্গ উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের জন্য ধৈর্য প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে কর্মকর্তাদের পক্ষ থেকে প্রয়াত উপ-পরিচালকের পরিবারকে এক দিনের বেতনের অর্থ দিয়ে সহযোগিতা করার ঘোষণা দেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ডেপুটি রেজিস্ট্রার মোঃ আবু বকর ছিদ্দিক ।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

আলোচিত খবর
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist