আগুনমুখা । Agunmukha

বৃহস্পতিবার | ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home অপরাধ

অপহৃত মৌকরন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিমকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে ডিবি

বার্তা কক্ষঃ

611 6
0
অপহৃত মৌকরন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিমকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে ডিবি
849
SHARES
3.9k
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকার কেরানীগঞ্জ থেকে অপহরণের দুদিন পর পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিমকে উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জের ধলেশ্বর পাড়া থেকে কাজী রাইসুল ইসলাম সেলিম কে উদ্ধার করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে পটুয়াখালীর দুমকি উপজেলা থেকে একটি বাসে ঢাকায় আসছিলেন সেলিম। ওই দিন গভীর রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় একটি মাইক্রোবাস বাসটির গতিরোধ করে। এ সময় একদল লোক ডিবি পুলিশ পরিচয় বাসে উঠে পড়ে। পরে সেলিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অপহরণকারীরা তাঁর পরিবারের কাছে এক কোটি টাকা মুক্তিপণও দাবি করেছিল।  

আজ বিকেলে ডিএমপির (ডিবি) তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. মিজানুর রহমান বলেন, অপহরণের অভিযোগ পাওয়ার পর ডিবি তেজগাঁও বিভাগ সেলিমকে উদ্ধারে অভিযানে নামে। একপর্যায়ে তারা অপহৃত ব্যক্তির অবস্থান শনাক্ত  করে। পরে বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জের ধলেশ্বর পাড়ার একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাঁকে উদ্ধার করে।

মিজানুর রহমান আরও বলেন, সেলিমকে আটকে রাখা অপহরণকারী চক্রের এক সদস্যকে ওই বাড়ি থেকে আটক করা হয়। পরে তাঁর তথ্যের ভিত্তিতে অপহরণের সঙ্গে জড়িত আরও চারজনকে আটক করা হয়। অপহরণকারীরা সেলিমের পরিবারের কাছ থেকে অনলাইন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এক লাখ টাকা মুক্তিপণ নিয়েছিল। পটুয়াখালীর মৌকরণ ইউনিয়নের এক ব্যক্তি পূর্বশত্রুতার জের ধরে রাইসুলকে অপহরণ করিয়েছেন। এ ঘটনায় কেরানীগঞ্জ থানায় অপহরণের মামলার প্রস্তুতি চলছে।

রাইসুলকে উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ডিবি। এদিকে কাজী রাইসুল ইসলাম সেলিমকে উদ্ধারের পর তার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যেমে ছড়িয়ে পরে এতে দেখা যায় সেলিমকে ব্যাপক মারধর করার চিহ্ন দেয়া যাচ্ছে। 

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist