আগুনমুখা । Agunmukha

বৃহস্পতিবার | ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home অপরাধ

বাউফলে বিজয় দিবসের অনুষ্ঠানে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার-১ 

বাউফল অফিসঃ

453 5
0
বাউফলে বিজয় দিবসের অনুষ্ঠানে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার-১ 
630
SHARES
2.9k
VIEWS
Share on FacebookShare on Twitter
পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজে বিজয় দিবসের অনুষ্ঠানে বহিরাগতের হামলা ও দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করার ঘটনার মামলায় অভিযুক্ত মোহাম্মদ রিশাদকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ৷ মঙ্গলবার (১৭ডিসেম্বর) রাতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে৷
কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার কলেজের একটি ক্রীড়া অনুষ্ঠানে বহিরাগত কিশোর গ্যাং সদস্য আলভি, তাবজিল, হানিফ ও রিশাদ এক ছাত্রীকে ইভটিজিং করে। তাতক্ষনিক বিষয়টির প্রতিবাদ করে ওই ছাত্রীর সহপাঠীরা অভিযুক্তদের কলেজ প্রাঙ্গণ থেকে বের করে দেন। এতে ক্ষুদ্ধ হয়ে সোমবার কলেজে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে অভিযুক্ত কিশোর গ্যাং সদস্যদের নেতৃত্বে ১০/১৫ জন বহিরাগত হামলা চালায় এবং তাদের ছুরিকাঘাতে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাব্বির হোসেন ও জহিরুল ইসলাম আহত হয়েছেন। এঘটনায় ভুক্তভোগী এক শিক্ষার্থীর দায়েরকৃত মামলায় রিশাদকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে গ্রেফতারের আগে বিকেলেই রিশাদকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সন্ধ্যায় আটক রিশাদের সাথে থানায় দেখা করতে আসে সোহাগ রানা নামের এক যুবলীগ কর্মী। তখন তাকে দেখে ধাওয়া দিয়ে মারধর করে সেখানে উপস্থিত ছাত্রদলের নেতা-কর্মীরা।
স্থানীয়দের অভিযোগ, কলেজে শিক্ষার্থীদের ওপরে হামলার ঘটনায় অভিযুক্ত আলভি, হানিফ, তাবজিল ও রিশাদ ‘কমরেড’ নামের একটি কিশোর গ্যাং গ্রুপ নিয়ন্ত্রণ করে। এরআগেও একাধিক শিক্ষার্থীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ আছে এই কিশোর গ্যাং গ্রুপটির বিরুদ্ধে। সেসব বিষয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রচার হয়েছিলো৷ তবে স্থানীয় এক প্রভাবশালী যুবলীগ নেতার দাপটে এই কিশোর গ্যাংদের বিরুদ্ধে মামলা করতে পারেনি ভুক্তভোগী পরিবারগুলো৷ গত মে মাসে তন্ময় নামের এক ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মামলা করলেও নেতাদের চাপে তুলে নিতে বাধ্য হয়।
এদিকে গ্রেফতার কিশোর গ্যাং সদস্য রিশাদের মায়ের দাবি তার ছেলে কোনো ধরনের অপরাধে জড়িত না। গতকাল কলেজে হামলার সময়েও তার ছেলে উপস্থিত ছিলো না।
এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ‘কালাইয়া কলেজের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। অন্য  আসামিদের গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে বলেও জানান তিনি।’
Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist