আগুনমুখা । Agunmukha

বুধবার | ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home অপরাধ

পাগলী জান্নাতুলের কোল জুড়ে এলো ফুটফুটে কন্যাসন্তান।  

811 8
0
পাগলী জান্নাতুলের কোল জুড়ে এলো ফুটফুটে কন্যাসন্তান।  
1.1k
SHARES
5.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকায় মানসিক ভারসাম্যহীন নারী জান্নাতুল ফেরদৌস মা হয়েছেন। নোংরা, স্যাঁতস্যাঁতে পরিবেশ

সোমবার ২৫ নভেম্বর দুপুরে পটুয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ সবুজবাগ প্রথমলেনের একটি নির্মাণাধীন দোকানে পাগলীটি সন্তান প্রসব করেন।পাগলী সন্তান প্রসব করায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পৃথিবীর আলো দেখা এই ফুটফুটে কন্যা শিশুর বাবা কে তা নিয়ে শহর জুড়ে আলোচনা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতুল ফেরদৌস নামের এই পাগলিটিকে গত দুইমাস আগে গর্ভবতী অবস্থায় লাইজু বেগম নামে এক নারী আশ্রয় দেন। তখন থেকেই এই পাগলীর থাকা-খাওয়া নিশ্চিত করা সহ তার খোঁজ খবর নিতেন তিনি। সাম্প্রতিক সময়ে লাইজু বেগম সকলকে জানান এই পাগলী যদি কন্যা সন্তান প্রসব করে, তাহলে তিনি এই বাচ্চার দায়িত্ব নিবেন।

সোমবার পাগলীটি সন্তান প্রসবের পর স্থানীয়রা সকলে লাইজু বেগমকে নবজাতক সন্তানের দায়িত্ব দেন। পরে লাইজু বেগম বাচ্চা এবং ওই পাগলীর প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করেন। লাইজু বেগম লঞ্চঘাট এলাকার হোটেল ব্যবসায়ী সিরাজ খানের (হোটেল সিরাজ)  মেয়ে।

লাইজু বেগম বলেন,`আমি গত দুই মাস পর্যন্ত জান্নাতুল ফেরদৌসের তদারকি করছি। আজ জান্নাতুল একটি কন্যা সন্তান প্রসব করেছে।  আমি এই সন্তানটিকে আমার মেয়ের পরিচয়ে বড় করতে চাই। এক্ষেত্রে আপনাদের সকলের সহায়তা প্রয়োজন।’

স্থানীয় বাসিন্দা কুলসুম বেগম বলেন,`আমার ছেলে রাজু আজ স্কুল থেকে আসার পথে দেখে জান্নাতুল (পাগলী) বালুর মধ্যে সন্তান প্রসব করে রাখছে। এসে যখন আমাকে জানায় তখন আমি লাইজু আপাকে ডাকতে পাঠাই। লাইজু আপা এসে বাচ্চাকে বালুর মধ্যে থেকে তুলে এনে পরিস্কার করেন এবং ডাক্তারের কাছে নিয়া যায়। এর পর জানাজানি হলে সবাই এখানে ছুটে আসে।’

এবিষয়ে জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক শিলা রানী দাস বলেন,`আমরা বিষয়টি অবগত হয়েছি।  সেখানে আমাদের প্রফেশন অফিসার ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা গিয়েছেন। তারা বিস্তারিত জানালে আমরা ডিসি স্যারের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist