আগুনমুখা । Agunmukha

সোমবার | ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home অপরাধ

স্ত্রী সন্তানকে ঘর ছাড়া করতে বাসার গ্যাস,পানি,বিদ্যুৎ বন্ধ করে দিলেন আইনজীবী স্বামী।

মোঃ রায়হান।

649 7
0
স্ত্রী সন্তানকে ঘর ছাড়া করতে বাসার গ্যাস,পানি,বিদ্যুৎ বন্ধ করে দিলেন আইনজীবী স্বামী।
901
SHARES
4.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীতে এক আইনজীবীর বিরুদ্ধে‌ স্ত্রী ও শিশু সন্তানকে নির্যাতন করে বাসার গ্যাস, পানি, বিদ্যুৎ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে।  শুক্রবার (১৫ নভেম্বর) রাতে পটুয়াখালী শহরের পিটিআই এলাকার এলিট হোমস নামক ওই আইনজীবীর বাসায় গিয়ে এমনটি দেখা গেছে।  অভিযুক্ত ওই আইনজীবীর নাম নাম দুলাল চন্দ্র দেবনাথ। তিনি পটুয়াখালী আইনজীবী সমিতির সদস্য ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এজিপি)।

ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, আইনজীবী দুলাল চন্দ্র দেবনাথ ১৩ বছর পূর্বে পারিবারিকভাবে পটুয়াখালীর বাসিন্দা সোমা দেবনাথকে বিয়ে করেন। তাদের একটি ৪ বছর বয়সী মেয়ে সন্তান রয়েছে। তারা সন্তান নিয়ে পটুয়াখালী পিটিআই রোডে নিজ বাড়ীতে বসবাস করে আসছেন। কিন্তু বিগত কয়েকবছর যাবত দুলাল চন্দ্র দেবনাথ হঠাৎ করে তার স্ত্রীর সাথে অসাদ আচরণ করতে শুরু করেন এবং তার স্ত্রীকে মারধরও করেন। পরবর্তীতে সোমা দেবনাথ খোঁজ নিয়ে জানতে পারে তার স্বামী অপর একজন মহিলা আইনজীবীর সাথে পরকীয়া করেন এবং তার সাথে বিবাহবহিভূর্তভাবে বসবাস করছেন। এমন পরস্থিতিতে বর্তমানে সোমা দেবনাথকে ভরনপোষন না দেয়ায় স্থানীয়ভাবে গন্যমান্য ব্যক্তিদের কাছে অভিযোগ দেন তিনি। এতে অভিযুক্ত আইনজীবী তাৎক্ষনিক ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীকে গালিগালাজ করে এবং বাসার বিদ্যুৎ, গ্যাস, পানি সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে চলে যায় এবং লোক মারফত হুমকি প্রদান করে। বর্তমানে সোমা দেবনাথ গত ১ নভেম্বর থেকে বিদ্যুৎ, গ্যাস, পানি ছাড়া শিশু সন্তান নিয়ে অসহায় অবস্থায় অবরুদ্ধভাবে বসবাস করছে।

ভুক্তভোগী নারী সোমা দেবনাথ বলেন,‘ আমার স্বামীকে ১৩ বছর আগে বিয়ে করেছি। এর আগে তার আরেকজন স্ত্রী ছিল কিন্তু মারা যায়। পরে ওই ঘরের একটি সন্তানকে ১৩ বছর লালন পালন করেছি এবং আমার ঘরে এক সন্তান রয়েছে। যেদিন থেকে বুঝতে পেরেছি আমার স্বামী পরকীয়ায় জড়িয়ে গেছে তখন প্রতিবাদ করতে গেলে তিনি আমাকে মানসিক ভাবে নির্যাতন করতে শুরু করে। তার প্রথম ঘরের সন্তানকে আমার থেকে নিয়ে যায় এবং আমাকে নিজ থেকে ভরণপোষণ না দিয়ে তালাক দেওয়ার কাগজ পাঠায়। পরবর্তীতে আমার ৪ বছরের সন্তানসহ আমকে বাসা থেকে বের করার জন্য, বিদ্যুৎ, পানি ও গ্যাস বন্ধ করে দিয়েছে। ১৫ দিন যাবত আমার বোন তার বাসা থেকে পানি আনে, ভাই ভাত নিয়ে আসে তারপর খেয়ে বেঁচে আছি। কারেন্ট না থাকায় মোমবাতি জ্বালিয়ে থাকছি।’

সোমা দেবনাথের ভাই সুমান দেবনাথ বলেন,‘বোনের উপর অত্যাচার এবং মিথ্যা অভিযোগ দিয়ে থানায় জিডি করেছে দুলাল চন্দ্র দেবনাথ। আমার বাসা থেকে খাবার এনে ওদেরকে খাওয়াই। শিশু বাচ্চাঠির দিকে তাকাইলে কষ্টে বুকটা ফেটে যায়।’

এ ব্যাপারে অভিযুক্ত দুলাল চন্দ্র দেবনাথ তার স্ত্রীকে দায়ি করে বলেন,‘আমার স্ত্রী পরকীয়া করে অন্য এক পুরুষের সাথে। তাই আমি ক্ষীপ্ত হয়ে এমন কাজ করেছি। গন্যমান্য ব্যক্তিদের সহায়তায় এই সমস্যার সমাধান করবো।’

পটুয়াখালী সদর থানার ওসি আহমেদ ইমতিয়াজ বলেন,‘এমন একটি ঘটনা শুনেছি আমি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

আলোচিত খবর
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist