আগুনমুখা । Agunmukha

বৃহস্পতিবার | ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home আলোচিত খবর

রক্ষণাবেক্ষণের কাজে বন্ধ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ ইউনিট

485 5
0
পটুয়াখালী পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ম ইউনিট বন্ধ; দক্ষিণ অঞ্চলের বেড়েছে লোডশেডিং
674
SHARES
3.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

দুই মাসের জন্য বন্ধ হয়ে গেল পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন। মেজর রক্ষণাবেক্ষণের জন্য রোববার রাত ১২টা থেকে ৬৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ওই ইউনিটটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

পটুয়াখালী পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ জানিয়েছে, এতে বিদ্যুৎ বিতরণে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট ক্ষমতার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্লান্ট ম্যানেজার প্রকৌশলী শাহ আব্দুল মাওলা বলেন, ‘বিদ্যুৎ কেন্দ্রের মেজর রক্ষণাবেক্ষণের জন্য রোববার মধ্য রাত থেকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ রাখা হয়েছে। এ রক্ষণাবেক্ষণে সময় লাগবে অন্তত দুই মাস।’ তিনি আরও বলেন, ‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গত বছর প্রথম ইউনিটের মেজর রক্ষণাবেক্ষণের কাজ করা হয়। এ বছর দ্বিতীয় ইউনিটের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে।’

‘মেজর রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে ইউনিটটি পুনরায় উৎপাদন শুরু করবে। পরে প্রথম ইউনিটের নিয়মিত বার্ষিক রুটিন রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে। এতে ২০-২৫ দিন সময় লাগবে,’ বলেন তিনি।

বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জোবায়ের আহমেদ বলেন, ‘আমরা আগেই রক্ষণাবেক্ষণের কাজ শুরু করতে চেয়েছিলাম। কিন্তু দেশে বিদ্যুতের চাহিদার কথা বিবেচনা করে দুই দফা পেছানো হয়েছে। পরে মন্ত্রণালয়ের সিদ্ধান্তে রোববার থেকে একটি ইউনিটের উৎপাদন বন্ধ করে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে।’ একটি ইউনিট বন্ধ করায় বিদ্যুৎ সরবরাহে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ইতোমধ্যে শীত মৌসুম শুরু হয়েছে। সাধারণত শীতে বিদ্যুতের চাহিদা অর্ধেকের নিচে নেমে যায়। তাই একটি ইউনিট বন্ধ থাকলেও বিতরণ ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না।’

পটুয়াখালী পাওয়ার গ্রিডের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল নাইম বলেন, ‘পায়রা তাপবিদ্যুতের একটি ইউনিট বন্ধ হয়ে গেলে পটুয়াখালীতে কোনো বিরূপ প্রভাব পড়বে না। কারণ গ্রীষ্মকালে পটুয়াখালীতে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা থাকে ১০৮ মেগাওয়াট। কিন্তু শীত মৌসুমে এ চাহিদা মাত্র ৪৫ মেগাওয়াটে নেমে আসে।’ তার ভাষ্য, ‘এছাড়া পটুয়াখালী শহর সংলগ্ন ডিজেল চালিত ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পায়রা ইউনাইটেড পাওয়ার প্লান্ট থেকেও আমরা নিয়মিত বিদ্যুৎ পাচ্ছি। তাই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ হলেও বিতরণ ব্যবস্থায় এর কোনো নেতিবাচক প্রভাবে পড়বে না।’

দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাংলাদেশ-চায়না বিদ্যুৎ কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) পায়রা এক হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি ২০২২ সালের মার্চে উৎপাদনে যায়।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

আলোচিত খবর
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist