আগুনমুখা । Agunmukha

সোমবার | ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home আলোচিত খবর

পটুয়াখালীতে আওয়ামীপন্থি কৌঁসুলি নিয়োগের অভিযোগে আইনজীবীদের বিক্ষোভ।

মোঃ রায়হান।

424 4
0
পটুয়াখালীতে আওয়ামীপন্থি কৌঁসুলি নিয়োগের অভিযোগে আইনজীবীদের বিক্ষোভ।
589
SHARES
2.7k
VIEWS
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীতে আওয়ামীপন্থি আইনজীবীসহ অনিয়মিত আইনজীবীদের সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী আইনজীবীরা।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে জেলা আইনজীবী সমিতির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর নবনিযুক্ত কয়েকজন সরকারি কৌঁসুলির চেম্বারে তালা দেন বিক্ষুব্ধ আইনজীবীরা।

খোঁজ নিয়ে জানা যায়, আদালতে অনিয়মিত আইনজীবী আব্দুল্লাহ ইউসুফ পাশাকে সরকারি কৌঁসুলি (জিপি) হিসেবে নির্বাচন করা হয়েছে। অভিযোগ আছে তার নামে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। এ ছাড়াও পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সদস্য মাকসুদুল হক (বাবু) ও গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মো. মামুন খানকে অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ দেওয়ায় বিক্ষোভ করেছেন আইনজীবীরা।

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট শরীফ মো. সালাহউদ্দীন বলেন, পটুযাখালীতে সরকারি কৌঁসুলি নিয়োগ প্রদান করা হয়েছে। সেখানে আওয়ামী লীগপন্থি আইনজীবীদেরও নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া পেশায় নিষ্ক্রিয় আইনজীবীদেরও এ তালিকায় নাম রয়েছে। বাদ পড়েছেন যোগ্য আইনজীবীরা। এসবের প্রতিবাদে সাধারণ আইনজীবীরা বিক্ষোভ করেছেন। এ নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

এ ব্যাপারে নবনিযুক্ত পাবলিক প্রসিউকিটর (পিপি) ও জেলা বিএনপির অন্যতম মুখপাত্র অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন বলেন, আওয়ামী লীগপন্থি আইনজীবী নিয়োগসহ কিছু ত্রুটি হয়েছে। এসব কারণে আইনজীবীরা বিক্ষোভ করেছেন। দু-একজনের চেম্বারে তালাও দেওয়া হয়েছিল। পরে তা খুলে দেওয়া হয়।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist