আগুনমুখা । Agunmukha

রবিবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home উপজেলা দুমকি

পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা ও ক্যারাম টুর্ণামেন্ট ২০২৪ এর উদ্বোধন

পবিপ্রবি প্রতিনিধিঃ

401 4
0
পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা ও ক্যারাম টুর্ণামেন্ট ২০২৪ এর উদ্বোধন
557
SHARES
2.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হলো আন্তঃঅনুষদীয় ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা ও ক্যারাম টুর্ণামেন্ট ২০২৪। প্রতিবারের মত এবারেও পবিপ্রবির ৯টি অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে আন্তঃ অনুষদীয় ক্রীড়া প্রতিযোগীতা।

১৩ নভেম্বর (বুধবার) সন্ধ্যা ৭ টায় কেন্দ্রীয় ব্যামাগারে শুরু হওয়া সপ্তাহব্যাপী এ
প্রতিযোগিতা চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত।

প্রধান অতিথি হিসেবে সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরেণ্য শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আন্তঃ অনুষদীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ উপ-কমিটির সভাপতি ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (অ:দা:) অধ্যাপক ড. মোঃ আবু ইউসুফ ।

শরীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ আবু হানিফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য বিশিষ্ট এন্টোমলজিস্ট অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আবদুল লতিফ।

আরও উপস্থিত ছিলেন এলএলএ অনুষদের ডিন অধ্যাপক মোঃ জামাল হোসেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান, আরটিসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ মামুনুর রশীদ ও সহকারী রেজিস্ট্রার মোঃ কবির সিকদারসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, দপ্তর প্রধানবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা ও ক্যারাম ৪ ক্যাটাগরিতেই ৯টি অনুষদের ছেলে ও মেয়ে উভয়েরই ভিন্ন ভিন্ন দল রয়েছে ।

ব্যাডমিন্টন খেলায় সার্ভ করার মাধ্যমে মূল আয়োজন আনুষ্ঠানিকভাবে শুরু করেন পবিপ্রবি উপাচার্য। এসময় বক্তৃতায় তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তারা জীবনের শ্রেষ্ঠ সময় কাটায়। এই সময়ে নিজেকে চৌকশ ও যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করা প্রতিটি শিক্ষার্থীর দায়িত্ব ও কর্তব্য।”

খেলা শুরুর আগে তিনি খেলোয়ারদের অভিনন্দন জানান। এর পরপরই প্রথম ম্যাচে মুখোমুখি হয় নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদ বনাম কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ ছাত্রী ব্যাডমিন্টন দল।

এদিকে আন্তঃঅনুষদীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ উপলক্ষ্যে পবিপ্রবিতে উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় ব্যায়ামাগারে চলছে প্রস্তুতি মহড়া। প্রথমদিন দর্শক গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরাসহ সর্বস্তরের ছাত্র-শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist