আগুনমুখা । Agunmukha

রবিবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home আলোচিত খবর

পবিপ্রবি’তে ম্যানেজমেন্ট ডে উদযাপন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

404 4
0
পবিপ্রবি’তে ম্যানেজমেন্ট ডে উদযাপন
561
SHARES
2.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে ৫ম বারের মত ম্যানেজমেন্ট ডে উদযাপন ও “আপনার ক্যারিয়ার তৈরি ও আগামীর জন্য দক্ষ নেতৃত্ব “বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১২ নভেম্বর (মঙ্গলবার ) সকাল সাড়ে ৯ টায়
পবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদ চত্বরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন। পরে এ উপলক্ষ্যে উপাচার্যের নেতৃত্বে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে সকাল ১০ টায় এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

ব্যবসায় প্রশাসন অনুষদের ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সুজাহাঙ্গির কবির সরকার।

কী রিসোর্স পার্সোন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ডিআইজি, এইচআর এবং অ্যাডমিন গাজী জসীম উদ্দিন , রিসোর্স পার্সোন হিসেবে উপস্থিত ছিলেন এসিআই লিমিটেড এর ব্যবসায়িক পরিচালক কৃষিবিদ বশির আহমেদ, ইউটাহ নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের মহাব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান, নেসলে ও কিটক্যাট এর বাণিজ্যিক উন্নয়ন বিভাগের ব্যবস্থাপক মনিরুজ্জামান বাহার।

উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন অধ্যাপক বদিউজ্জামান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান, ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মমিন উদ্দিন, অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন সহযোগী অধ্যাপক মোঃ তারিকুল ইসলাম ও ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা।

উপস্থিত বক্তারা মানবসম্পদ ও বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যানেজমেন্ট স্টাডিজের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে পবিপ্রবি’র উপাচার্য দেশ বরেণ্য শিক্ষাবিদ ও ফার্মাকোলজিস্ট অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “আজকে যে টাইটেল টা ঠিক করা হয়েছে তার সক্ষমটা আমি সকালেই পেয়ে গেছি। আমরা চাকরির জন্য অন্যের সাহায্য না চেয়ে, নিজেরাই উদ্যোক্তা হয়ে চাকরি তৈরি করব। ভালো কাজে নিজেকে ব্যাস্ত রাখলে কোন অন্যায়ের সঙ্গে যুক্ত হয়েছে পারব না। পবিপ্রবির এই বিভাগ থেকে যারা স্নাতক পাশ করেছে তারা ব্যবসায়িক ও অন্যান্য ক্ষেত্রে বিজনেস লিডার, ব্যবস্থাপক, নির্বাহী, উদ্যোক্তা ও উচ্চ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কাজ করছে। দক্ষিণাঞ্চল তথা সারা দেশে ব্যবস্থাপনা শিক্ষার প্রধান কেন্দ্র হওয়ার স্বপ্ন নিয়ে পবিপ্রবিতে বিভাগটি তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।

উপাচার্য আরও বলেন, ব্যবস্থাপনা ও লিডারশিপ ওতপ্রোতভাবে জড়িত। যে কোন প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা ও ব্যবস্থাপকের দক্ষতার উপর। তিনি বলেন, দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ দেশে ব্যবস্থাপনা শিক্ষার প্রসার ও গবেষণার উন্নয়নে অত্যন্ত সুনামের সাথে দীর্ঘদিন ধরে অবদান রেখে আসছে। এই ধারা অব্যাহত থাকবে এবং বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এ বিভাগ যথাযথ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য আজকের অনুষ্ঠানে পবিপ্রবিতে আনুষ্ঠানিক ভাবে “এইচ আর ক্লাব” যাত্রাশুরু করেছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

আলোচিত খবর
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist