আগুনমুখা । Agunmukha

সোমবার | ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home অপরাধ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ধাওয়া খেয়ে নদীতে ঝাপ, ‌নিখোঁজের ২‌দিন পর যুবকের মরদেহ উদ্ধার।

মোঃ রায়হান।

524 5
0
মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ধাওয়া খেয়ে নদীতে ঝাপ, ‌নিখোঁজের ২‌দিন পর যুবকের মরদেহ উদ্ধার।
728
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter
 পটুয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হওয়ান আল আমিন খন্দকারে মরদেহ উদ্ধার করা হয়েছে।  নিখোঁজের দুই দিন পর শুক্রবার (৮ নভেম্বর) সকালে দিকে শহরের লাউকা‌ঠি নদীর তীরে সরকারি খাদ্য গোডাউন ঘাটের পাশ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে ৬ নভেম্বর সকালে তিনি নিখোঁজ হয়।

নিহত মোঃ আল আ‌মিন খন্দকার (২৬) সদর উপজেলার ইটবা‌ড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সারিকখালী গ্রামের মৃত খালেক খন্দকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর সকাল ১০টার দিকে পৌর সভার ৯ নং ওয়ার্ডস্থ বিসিক মাঠ এলাকায় সন্দেহ জনিত কারনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা এস আই সোহানের নেতৃত্বে আরও দুইজন সদস্য সিভিল পোশাকে আল- আমীন (২৬), মোঃ জহিরুল ইসলাম (৩০) রাসেল ঘরামীকে (২৮) ধাওয়া করে। এসময় আল- আমীন ও মোঃ জহিরুল ইসলাম ভয় পেয়ে পটুয়াখালী ব্রিজের পশ্চিম পাশে তুলাতলা নামক স্থান থেকে নদীতে ঝাঁপ দেন। নদী সাতরে মোঃ জহিরুল ইসলাম অপরপাশে গেলেও আল-আমীন তখন থেকেই নিখোঁজ।

নিখোঁজের ৪৬ ঘন্টা পর আল-আমীনের মরদেহ জেলা সরকারি খাদ্য গোডাউন এর পাশে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেয়। পরে অর্ধগলিত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এবিষয়ে নিহত আল আমিন এর চাচা বলেন, ওখানে আফগারির লোকেরা যাইয়া শুধুশুধু তাদের ধাওয়া করছে তখন দুইটা মানু ভয়ে পানিতে পরছে। এদের মধ্যে একজন সাতার কেটে ওপার চইলা গেছে আর আমার ভাতিজা আল-আমীন বলছে বাচাও! বাচাও! তখন তারা এই কথাও বলছে যে ওই লোক কি সাতার জানে? এর পর তারা চইলা গেছে। ওনাদের তো উচিত ছিলো সবাইকে বিষয়টা জানানো। ওনারা ধাওয়া দিয়ে একজনকে ধরছে তার সাথে কিছুই পায় নাই। মুলত প্রশাসনের গাফলতির কারনেই এই কাজটা হইছে।’

নিহতের সাথে নদীতে লাফ দেওয়া জরিরুল ইসলাম  বলেন, ‘আমরা ওই জায়গায় বসা ছিলাম। এর মধ্যেই এজন বলে পাইছি শালাগো ওদের ধর। এই কথা বলার পরই আমি আর আল-আমীন ভয়ে নদীতে ঝাপ দিছি। আমি সাতরাইয়া ওপার চইলা গেছি আল-আমীন আর যাইতে পারে নাই। মাদকের স্যারেরা আমাগো শুধুশুধু ধাওয়া দেছে, কোনো কারন ছাড়াই।’

এবিষয়ে জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ সফিকউর রহমান মিয়া বলেন,’সেদিন দুইজন সিপাহি নিয়ে এসয়াই সোহান অভিযান পরিচালনা করেছে৷ আমি যতটুকু জানি তার কাছে গোপন সংবাদ ছিলো যে ওখানে ৩ জন বেক্তি গাজা কেনাবেচা করছে এবং গাজা খাচ্ছে। তাদের উপস্থিতি টের পেয়েই দুইজন নদীতে ঝাপ দেয়।  আরেক জনকে আমাদের অফিসার তল্লাশি করেন কিন্তু তার কাছে কিছু পাওয়া যায়নি। তখন আমাদের অফিসার সেখান থেকে চলে আসে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইম‌তিয়াজ মাহমুদ বলেন, সকালে লাউকাঠি নদীর পাড় থেকে ভাসমান অবস্থায় আল আমিন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

আলোচিত খবর
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist