আগুনমুখা । Agunmukha

বৃহস্পতিবার | ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home আলোচিত খবর

পটুয়াখালী-৩ আসনের ভিপি নূরকে ছাড় দিতে নারাজ তৃনমূল বিএনপি।

মোঃ রায়হান :

451 5
0
626
SHARES
2.8k
VIEWS
Share on FacebookShare on Twitter
 গত ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর এই প্রথম বড় ধরনের জমায়েত করে নিজেদের অবস্থার জানান দিলো পটুয়াখালীর গলাচিপা উপজেলা বিএনপি। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  গলাচিপা হাই স্কুল মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-৩ (গলাচিপ,দশমিনা) আসনের মনোনয়রন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

তবে পুরো সমাবেশ জুড়েই তৃনমূল বিএনপি নেতাদের মুখে ছিলো একই কথা ‘জাতীয়বাদী শক্তির বাইরে কাউকে তারা এ অঅসন থেকে প্রার্থী হিসেবে মেনে নিবে না।’ বিগত দিনে আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় থাকা এবং নেতা কর্মীদের আগলে রাখায় হাসান মামুনকেই তারা পটুয়াখালী-৩ আসন থেকে এমপি হিসেবে পেতে চায়।

উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ হাসান মামুন। তিনি বলেন, ‘হঠাৎ এক চিঠির কারনে গলাচিপা দশমিনার রাজনীতি উত্তপ্ত হয়েছে। ইতিমধ্যে বিএনপির দপ্তর সম্পাদক এই চিঠির ব্যাখ্যা দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সাথে জোটের নেতারা বৈঠক করেছেন। তারা বলেছেন তারা কোথাও জনসভা, জনসংযোগ করতে পারছে না। আওয়ামীলীগের মতো বিএনপির নেতাকর্মীরাও নাকি তাদের উপর হামলা করছে। আপনারাই বলুন, গলাচিপা- দশমিনায় কখনো কোনো জোটের নেতাকর্মী বিএনপির  দ্বারা লাঞ্চিত হয়েছে ? আপনাদের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ তুলে যারা জাতীয়তাবাদী দলকে ছোট করেছে এবং যারা তারেক রহমানের বিরুদ্ধে গলাচিপা দশমিনাকে দাড় করিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে সতর্ক থাকবেন, বিশেষ করে আগামী নির্বাচন পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এর আগে গত ২৯ অক্টোবর গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর পটুয়াখালী- ৩ আসন থেকে সংসদ নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা, জেলা বিএনপির সদস্য আনোয়ারা শাহজাহান, জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ শামীম চৌধুরী, সদস্য সচিব জাকারিয়া হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক আল-আমীন হাওলাদার। সেচ্ছাসেবক দলের সভাপতি স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন সহ জেলার এবং বিএনপি, মহিলাদল, যুবদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ২২ অক্টোবর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নূরকে (ভিপি নূর) পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) এলাকায় সহযোগিতা করতে বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দিয়ে একটি চিঠি দেয়া হয়েছিলো।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

আলোচিত খবর
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist