আগুনমুখা । Agunmukha

রবিবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home উপজেলা দুমকি

পবিপ্রবি’র জিএসটি গুচ্ছভুক্ত ২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।

পবিপ্রবি প্রতিনিধিঃ

495 5
0
পবিপ্রবি’র জিএসটি গুচ্ছভুক্ত ২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।
688
SHARES
3.1k
VIEWS
Share on FacebookShare on Twitter
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে  জিএসটি স্নাতক লেভেল -১, সেমিস্টার-১ এ ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়  অডিটোরিয়ামে পবিপ্রবির বিএএ অনুষদের ডিন প্রফেসর ড. সুজাহাঙ্গীর কবির সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে  শুভেচ্ছা বক্তব্য রাখেন রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ । পবিপ্রবি পরিবারের পক্ষ থেকে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন উপাচার্য। পরে প্রজেক্টরে প্রদর্শনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের সিএসই অনুষদের প্রফেসর ড. মোঃ শামসুজ্জামান সবুজ।

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান বলেন, আগে তোমরা এক পরিবারের সদস্য ছিলে এখন আরেক পরিবারের সদস্য হলে সেটা হলো পবিপ্রবি’র। এখন তোমরা আমরা একই পরিবারের সদস্য। তিনি শিক্ষার্থীদের পড়াশোনাসহ আনুষাঙ্গিক সকল কাজ সময়ের কাজ সময় করার আহবান জানান।

প্রধান অতিথির বক্তব্যে পবিপ্রবি’র ভাইস -চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম সকল নবীনদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমিও একদিন তোমাদের মত নবীন ছিলাম তখনই ভাবতাম কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া যায় ধীরে ধীরে জানলাম, পরবর্তীতে নিজেই শিক্ষক হওয়ার চেষ্টা করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলাম এবং এখন তোমাদের মাঝে ভাইস-চ্যান্সলর হয়ে এসেছি। তোমরাও এরকম ইচ্ছা নিয়ে পড়াশোনা করলে একদিন আমার থেকে আরো ভালো অবস্থানে থাকতে পারবে, মা- বাবার মুখ উজ্জল করতে পারবে। তিনি শিক্ষার্থীদের সকল ধরনের বাজে নেশা থেকে দুরে থাকার আহবান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে  পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান এবং প্রভোস্ট কাউন্সিলের কনভেনর প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দসহ নবীন শিক্ষার্থী ও ছাত্র প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

নবীনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আতিকুল ইসলাম, মুশফিকুর রহমান, শারমিন আক্তার, হাসিবুল ইসলাম, মোঃ মামুন, জয়মন্ডল কুন্ড ও সায়মা সুলতানা।

অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ মহিউদ্দিন। পরে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের সভাপতি ও সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ বেল্লাল হোসেন এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

আলোচিত খবর
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist