আগুনমুখা । Agunmukha

রবিবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home উন্নয়ন

পবিপ্রবি’র নতুন প্রো-ভিসি ড. হেমায়েত জাহান এবং প্রফেসর আবদুল লতিফ ট্রেজারার

পবিপ্রবি প্রতিনিধিঃ

402 4
0
পবিপ্রবি’র নতুন প্রো-ভিসি ড. হেমায়েত জাহান এবং প্রফেসর আবদুল লতিফ ট্রেজারার
559
SHARES
2.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের এন্টোমোলজি বিভাগের প্রফেসর ড. এসএম হেমায়েত জাহানকে প্রো ভাইস-চ্যান্সেলর এবং জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং বিভাগের প্রফেসর মোঃ আবদুল লতিফকে ট্রেজারার পদে চার বছর মেয়াদে নিয়োগ দেয়া হয়। আজ ২৭ অক্টোবর (রবিবার) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোছাঃ রোখছানা বেগম স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর (১৩)১ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাদেরকে চার বছর মেয়াদে নিয়োগ দেয়া হয়।

নিয়োগের শর্তে বলা হয়, প্রো ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। এই পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। এছাড়াও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান ২০১৩ সালে কোরিয়ার কেয়ংবুক ন্যাশনাল ইউনিভার্সিটির এন্টোমোলজি বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি একাডেমিক জার্নাল অফ যুক্তরাষ্ট্রের সম্পাদকীয় বোর্ডের সদস্য, ইন্টারন্যাশনাল জার্নাল অফ ইনোভেটিভ রিসার্চের সম্পাদকীয় বোর্ডের সদস্য, জুওলজি সোসাইটি অফ বাংলাদেশের সদস্য, এন্টোমোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশের সদস্য। তিনি সাদা দলের সভাপতি, সাধারণ সম্পাদক ছিলেন।

আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং বিভাগের প্রফেসর মোঃ আবদুল লতিফ। তিনিও চার বছর মেয়াদে নিয়োগ পেয়েছেন এবং এ পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। শর্ত অনুযায়ী, তাকেও সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর মো. আব্দুল লতিফ জানান, “জুলাই বিপ্লবের শহীদরা যে আত্মত্যাগ করেছে, তাদের সে ত্যাগকে ধারন করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে যেন আমি পবিপ্রবির জন্য কাজ করতে পারি এবং এতে সকলের সহযোগীতা কামনা করছি। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে আমার উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি।”

নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর ড. এসএম হেমায়েত জাহান বলেন, “সকলকে নিয়ে বিশ্ববিদ্যালয়কে সততা ও সচ্ছতার সাথে সামনে আরও এগিয়ে নিতে চাই। এখানে কোন পক্ষ থাকবে না, বিশ্ববিদ্যালয় হবে আমাদের সকলের। হাতে হাত রেখেই আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে যাব”

 

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

আলোচিত খবর
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist