আগুনমুখা । Agunmukha

রবিবার | ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home অপরাধ

স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম। আসামীদের গ্রেফতার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

বার্তা কক্ষঃ

404 4
0
স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম। আসামীদের গ্রেফতার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন
561
SHARES
2.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীতে আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক আউলিয়াপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মহিউদ্দিন রানা চৌকিদার ও তার বৃদ্ধ পিতা আঃ ছালাম চৌকিদারের উপর নৃশংস হামলার প্রতিবাদ ও অপরাধীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন।

শনিবার (২৬ অক্টোবর) রাতে পটুয়াখালী জেলা প্রেসক্লাবে আহতদের পরিবারবর্গের আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন গুরতর আহত মহিউদ্দিন রানা চৌকিদারের বড়ভাই কাওসার আহমেদ সোহেল চৌকিদার।

তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ২২ অক্টোবর মঙ্গলবার দুপুর ২ ঘটিকার সময় আমার বৃদ্ধ পিতা আব্দুস সালাম চৌকিদার ও আমার ছোট ভাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. মহিউদ্দিন রানা চৌকিদার আউলিয়াপুর ইউনিয়নের অফিসের হাটে যাওয়ার পথে রাস্তার উপরে পূর্বপরিকল্পিতভাবে ওঁতপেতে থাকা ৫ নং ওয়ার্ডের ইউপি মেম্বর এবং অত্র ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুক চৌকিদার(৫৪) ও তার ছোট দুই ভাই জহিরুল চৌকিদার(৩৫), বড় ভাই মো. নুহ চৌকিদার(৫৮) এবং আর্শ্বেদ আলী চৌকিদারের দুই ছেলে মোজাম্মেল হক মজু(৪৫) ও মো. খবির চৌকিদার(৩৮) সহ অজ্ঞাত ৭/৮ জন সন্ত্রাসী রামদা,দাঁ, লোহার রড ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে আমার বৃদ্ধ পিতা ও ছোট ভাইকে পিটিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।

গুরুতর আহত আমার পিতা আঃ সালাম চৌকিদার পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত আছেন। ছোট ভাই মহিউদ্দিন রানা চৌকিদার বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জারত আছেন। ডাক্তার বলেছে তার অবস্থা ভাল না।
সংবাদ সম্মেলনে কাওসার আহমেদ সোহেল আরও বলেন, ফারুক চৌকিদারগং স্থানীয়ভাবে খুব প্রভাবশালী হওয়ায় তারা গায়ের জোর খাটিয়ে এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে মাদক ব্যবসা, চাঁদাবাজি, অবৈধভাবে জোড়পূর্বক জমি জমা দখলসহ বিভিন্ন অপকর্ম করে আসছে। এলাকার লোকজন তাদের ভয়ে প্রতিবাদতো দূরের কথা কোন কথা বলতে সাহস পাচ্ছে না। তাদের সাথে আমাদের জমি জমা নিয়ে পূর্বথেকে বিরোধ চলে আসছে।

কাওসার আহমেদ বলেন, ২০১৫ সালে ফারুক চৌকিদারের ছোট ভাই জহিরুল আমাকে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তাদের ভয়ে মামলা মকদ্দমা করতে পারি নাই, ঠিকমতচিকিৎসাও করতে দেয়নি। সন্ত্রাসী মোজাম্মেল হক মুজু মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেল হাজতে ছিল।

২২.১০.২০২৪ ইং তারিখ আমার বাবা ও ছোটভাইকে রক্তাক্ত জখম করার ঘটনায় ওইদিন সন্ধ্যা রাতে আমি বাদি হয়ে উক্ত ৫ সন্ত্রাসীদেরকে আসামী করে সদর থানায় একটি মামলা রুজু করি। মামলা নং- ৩১। এ মামলার প্রধান আসামী জহিরুল চৌকিদারকে পুলিশ গ্রেফতার করে জেলখানায় প্রেরন করে। এতে ক্ষুব্ধ হয়ে অন্য আসামীরা মামলা তুলে নিতে আমাকে ও আমার পরিবারের সদস্যদেরসহ সাক্ষীদেরকে বিভিন্নভাবে খুন,জখম করার হুমকি দিচ্ছে বলে জানান তিনি।

এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই রাসেল জানান ১ নং আসামী জহিরুল চৌকিদারকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাওসার আহমেদ সোহেলের মা জাহানারা বেগম, চাচা মো. ইউনুচ চৌকিদার, ফুফাতো ভাই হুমায়ুন, খালু মোনাসেফ মৃধা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত মহিউদ্দিন রানা চৌকিদারের স্ত্রী বৈশাখী বেগম ও ১০ মাসের শিশু সন্তান আয়মান সাদিকসহ অন্যান্য স্বজনরা।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

আলোচিত খবর
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist