আগুনমুখা । Agunmukha

বৃহস্পতিবার | ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home আবহাওয়া

আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ দিবস উপলক্ষ্যে কুয়াকাটায় র‍্যালি ও মানববন্ধন

কুয়াকাটা অফিসঃ

402 4
0
আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ দিবস উপলক্ষ্যে কুয়াকাটায় র‍্যালি ও মানববন্ধন
559
SHARES
2.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

‘সিসা দূষণ প্রতিরোধে, আমরা আছি একসাথে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে “সিসা দূষণ প্রতিরোধে কুয়াকাটায় সচেতনতামূলক র‍্যালি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

র‍্যালিটি কুয়াকাটা প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে মহাসড়ক প্রদক্ষিণ শেষে সমুদ্রে সৈকতে গিয়ে শেষ হয়। সেখানে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
২০শে অক্টোবর থেকে ২৬শে অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার দুপুরে ইয়ুথ নেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশ এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে সহযোগিতা করেন ইউনিসেফ বাংলাদেশ।

মানববন্ধনকালে আয়োজকরা বলেন, সিসা একটি বিষাক্ত ভারী ধাতু যা সকলের জন্যই ক্ষতিকর। বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীদের জন্য। সিসা শিশুর মস্তিষ্ককে ধ্বংস করে ফলে শিশুর বুদ্ধিমত্তা কমে যায়, পড়ালেখায় পিছিয়ে পড়ে, শারীরিকভাবে বেড়ে ওঠায় বাধাসহ নানান সমস্যা দেখা দেয়। বাংলাদেশে প্রায় ৩ কোটি ৬০ লাখ শিশু অর্থাৎ প্রায় ৬০ শতাংশ শিশু সিসা বিষক্রিয়ায় আক্রান্ত। আমরা প্রতিদিন ব্যবহার করি এমন অনেক জিনিসপত্রে অ্যালুমিনিয়াম ও সিরামিকের বাসনপত্র, দেয়াল রং, বাচ্চাদের খেলনা ইত্যাদিতে সিসা মেশানো থাকতে পারে। এছাড়াও অনিরাপদে, খোলা জায়গায় সিসা-অ্যাসিড ব্যাটারি ভাঙ্গা ও সিসা গলানোর রিসাইক্লিং কারখানা থেকে সিসা দূষণ ছড়ায়। এমতাবস্থায় শিশুদের জন্য সিসামুক্ত নিরাপদ পরিবেশ গড়তে প্রয়োজন সচেতনতা ও সম্মিলিতভাবে সিসা দূষণ প্রতিরোধে আওয়াজ তোলা।

এসময়ে তারা মানববন্ধনে ইয়ুথ নেট গ্লোবালের জেলা সমন্বয়ক মো: জাহিদুল ইসলাম সিসা প্রতিরোধে ৫ টি দাবি তুলে ধরেন। দাবী গুলো হলো-
১.ভোগ্যপণ্য ও নিত্য ব্যবহৃত পণ্যে (যে মন অ্যালমুনিয়ামের রান্নার বাসনপত্র, দেয়ালের রং, শিশুদের খেলনা) সিসার মিশ্রণ বন্ধ করা।
২. পণ্যের নিরাপদ মানদণ্ড ও কঠোর মনিটরিং নিশ্চিত করা ।
৩. দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা অনিরাপদ সিসা অ্যাসিড ব্যাটারি কারখানা বন্ধ বা রূপান্তর করে নিরাপদ রিসাইক্লিং ব্যবস্থা গড়ে তোলা।
৪.অবৈধ সিসা ব্যাটারি কারখানার কারণে দূষিত এলাকাগুলো চিহ্নিত করে মনিটরিং ব্যবস্থা চালু করা এবং সিসা দূষিত অঞ্চল গুলো
পরিষ্কার করা।
৫. সিসা দষূণ প্রতিরোধে বিদ্যমান আইন পর্যালোচনা ও প্রয়োজনে নতুন আইন প্রণয়ন এবং জনসচেতনতা বদ্ধিৃর মাধ্যমে স্বাস্থ্য ও পরিবেশ রক্ষা করা।

ইয়ুথ নেট গ্রোবাল এবং পিওর আর্থ বাংলাদেশ আয়োজিত র‍্যালি ও মানববন্ধন কর্মসূচিতে কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

আলোচিত খবর
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist