আগুনমুখা । Agunmukha

বুধবার | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home অপরাধ

পটুয়াখালীর খাদ্যের ভেজাল ধরবে ভ্রাম্যমাণ পরীক্ষাগার।

404 4
0
পটুয়াখালীর খাদ্যের ভেজাল ধরবে ভ্রাম্যমাণ পরীক্ষাগার।
561
SHARES
2.5k
VIEWS
Share on FacebookShare on Twitter
পটুয়াখালীর রাস্তায় প্রথম বারের মতো দেখা মিলেছে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের। বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের এই ব্যতিক্রমী গাড়িটি দেখে জনসাধারণের মনে নানা ধরনের কৌতুহলে জন্ম নেয়। এসময় উৎসুক মানুষ গাড়িটির চারপাশে ভিড় করতে থাকে।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে পটুয়াখালীর নিউমার্কেট এলাকায় নিরাপদ খাদ্য কতৃপক্ষের এই ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারটি দেখা যায়। এসময় নিউমার্কেট এলাকা থেকে খোলা হদুল মরিচের গুড়া, গরুর দুধ ও পাউরুটির নমুনা সংগ্রহ করেন জেলা নিরাপদ খাদ্য কতৃপক্ষের সদস্যরা।

খোজ নিয়ে জানা যায়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য পরীক্ষার পাশাপাশি তাৎক্ষণিকভাবে ফলাফল জানানোর লক্ষ্যে ‘ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার’ কার্যক্রম শুরু হয়েছে। বরিশাল বিভাগের ছয়টি জেলার জন্য একটি পরীক্ষাগার চালু করা হয়েছে। এর দায়িত্বে থাকবেন জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা। পরীক্ষাগারে ভোক্তারা নিজেদের আনা খাদ্য নমুনাও বিনা মূল্যে পরীক্ষার সুবিধা পাবেন। এছাড়াও এর মাধ্যমে  জেলা-উপজেলার বিভিন্ন খাদ্য উৎপাদন কারী ও বিক্রয় প্রতিষ্ঠান খাদ্যের গুণগত মান নিশ্চিত করা যাবে। পরীক্ষাগারটি প্রতি মাসে দুইদিন এই জেলায় থাকতে পারবে।

এ বিষয়ে জেলা নিরাপদ খাদ্য মোঃ আবু রায়হান বলেন, ‘এই ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে প্রাথমিক ভাবে ৩৩ টি খাদ্যের গুনগত মান যাচাই করা যাবে। যেসব এলাকায় খাদ্যসামগ্রী বিক্রি হয়, সেখানে এই পরীক্ষাগার নিয়ে যাওয়া হবে। পরীক্ষা করে খাদ্যে ভেজাল পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেয়া যাবে। পাশাপাশি ওই সব খাদ্যপণ্য কেনা থেকে বিরত রাখতে সাধারণ মানুষকে সচেতন করা হবে। ভ্রাম্যমাণ পরীক্ষাগারটি অন্তত মাসে দুইবার জেলায় আসবে এবং আমরা পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় যাওয়ার চেস্টা করবো। আজ নিউ মার্কেট থেকে প্রায় ২০ টি খাদ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে,  এতে যদি ভেজাল পাওয়া যায় তাহলে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

এর আগে জেলাপ্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষাগারটি পরিদর্শন করা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক যাদব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ উল আলম, পটুয়াখালী পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর শারমিন সুলতানা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist