আগুনমুখা । Agunmukha

মঙ্গলবার | ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home অপরাধ

শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতার গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন 

মীর মহিবুল্লাহঃ

397 4
0
শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতার গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন 
552
SHARES
2.5k
VIEWS
Share on FacebookShare on Twitter
 বাউফলে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এগারো বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতাকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে বাউফল সচেতন সমাজের আয়োজনে বাউফল প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার প্রায় কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।
অভিযুক্ত বিএনপি নেতার নাম, মো. আনোয়ার হাওলাদার। তিনি উপজেলার মদনপুরা ইউনিয়ন মৎসজীবী দলের (সদ্য অব্যাহতিপ্রাপ্ত) সভাপতি। পূর্বে তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং বর্তমানে রাজনীতির পাশাপাশি ইউনিয়নের মৃধার বাজারে মুদি মনোহারি ব্যবসা পরিচালনা করেন।
এর আগে উপজেলার মদনপুরা ইউনিয়নের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এগারো বছরের ওই কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে গত শুক্রবার (১১ অক্টোবর) বাউফল থানায় মামলা দায়ের করেছেন শিশুর পরিবার। এছাড়া তিনি এর আগেও ওই ইউনিয়নের তিন শিশুকে শিকলে বেঁধে নির্যাতন করার অপরাধে
গত (২৬ মার্চ) গ্রেপ্তার হন।
মামলার বিবরণে জানা যায়, বাবার অসুস্থতা  জনিত কারণে প্রায়ই নিত্য প্রয়োজনীয় বাজারের জন্য আনোয়ারের দোকানে যেতেন ধর্ষণের স্বীকার শিশু। সুযোগ পেলেই অভিযুক্ত আনোয়ার তাকে যৌননির্যাতন করতেন। বিষয়টি পরিবারকে না জানাতে শিশুকে বিভিন্ন ভয়ভীতিও দেখাতেন আনোয়ার। পরে শিশুটি শারিরীক ও মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়৷ তখন ভুক্তভোগী শিশুকে ধর্ষণের বিষয়টি প্রকাশ্যে আসে।
এদিকে মানববন্ধনে অংশ নিয়ে বিক্ষুব্ধ জনতা বলেন, মাত্র ১১ বছরের ছোট শিশু, সেই মেয়েটিকে দফায়-দফায় ধর্ষণ করেছে বিএনপি নেতা আনোয়ার। সে কিভাবে এতটুকু বাচ্চাকে ধর্ষণ করতে পারে? কতটা বিকৃতমনা মানুষ বর্বর আনোয়ার। এমনকি এই শিশুটিকে দফায় দফায় ধর্ষণ করেছে ধর্ষক। কি বর্বরতা। এই ঘটনাটি আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। তবে এখনো তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মানববন্ধনে অংশ নেয়া মদনপুরা ইউনিয়নের আবদুর রহিম বলেন,‘নতুন স্বাধীন দেশে কোনো ধর্ষকদের ঠাই নাই। প্রশাসনের নিকট আমাদের দাবী একটাই, আপনারা যত দ্রুত পারেন ধর্ষক আনোয়ারকে বিচারের মুখোমুখি করুন। বিএনপি নেতা আনোয়ারের ফাঁসি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। যাতে ভবিষ্যতে বাউফলের আর কোনো কোমলমতি শিশু নিরাপত্তাহীনতায় না ভুগে, নির্মম ধর্ষণের শিকরা না হয়।’
এদিকে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গত সোমবার (১৪ অক্টাবর) বাউফল উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোশারেফ হোসেন খান লিটন ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আনোয়ার হাওলাদারকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়।
এ বিষয়ে অভিযুক্ত আনোয়ার হাওলাদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে পটুয়াখালী পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ বলেন,‘ এ ঘটনায় মামলা হয়েছে। আমরা কাজ করতেছি, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।’
Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

আলোচিত খবর
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist