আগুনমুখা । Agunmukha

শনিবার | ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home আলোচিত খবর

পটুয়াখালীতে আ’লীগ নেতাদের জামিন দেওয়ার প্রতিবাদে বিএনপিপন্থী আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

793 8
0
পটুয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
1.1k
SHARES
5k
VIEWS
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীতে একটি মামলায় আওয়ামীলীগের নেতাকর্মীদের জামিন দেওয়ার প্রতিবাদে বিএনপিপন্থী আইনজীবীরা প্রতিবাদ সমাবেশ করেছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বার লাইব্রেরীর সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির অন্যতম নেতা অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন, সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ মোহাম্মদ সালাহউদ্দিন প্রমূখ। বক্তারা, বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আসামীদের জামিন দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন জানান, ২০২৩ সালে কুয়াকাটা পৌর বিএনপি কার্যালয়ে হামলা-ভাংচুর, লুটপাট ও বোমা বিস্ফোরণ করা হয়। এ ঘটনায় গত ২৫/০৮/২০২৪ইং তারিখ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হাওলাদার ও পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জীসহ ১৬ জনকে আসামী করা হয়। এসব আসামীরা উচ্চ আদালতে (হাইকোর্টে) জামিনের জন্য আবেদন করলে উচ্চ আদালত তাদেরকে চার সপ্তাহের মধ্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেয়। এ প্রেক্ষিতে ওইসব আসামীরা বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থণা করেন। আদালতের বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশিকুর রহমান আসামী ১৬ জনের মধ্যে কুয়াকাটার পৌর মেয়র আনোয়ার হাওলাদার ও যুগ্ম-সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জীসহ ১২ জনকে জামিন দেন এবং আসামী কুয়াকাটা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মুজবুর রহমান, কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শহিদ দেওয়ান, কুয়াকাটা পৌর যুবলীগের নেতা মনির শরীফ ও কুয়াকাটা পৌর আওয়ামীলগের ক্রীড়া সম্পাদক ইসাহাক হাওলাদারের জামিন নামঞ্জুর করেন। আদালতের অতিরিক্ত পিপি ও এপিপিগণ আওয়ামীলীগের হওয়ার কারণে আসামীরা জামিনের ক্ষেত্রে এ সুবিধা পেয়েছেন। কিন্তু বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আসামীরা জামিন পেতে পারে না’।
এ প্রসঙ্গে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) অ্যাডভোকেট মো. হারুন অর রশিদ বলেন, ‘ওই মামলার জামিন শুনানীকালে পিপি, অ্যাডিশনাল পিপি, এপিপি কেউই উপস্থিত ছিলেন না এবং তারা কোনো প্রভাব সৃষ্টিও করেনি। আসামীদের জামিন আইন অনুযায়ী হয়েছে। তাদের (বিএনপিপন্থী আইনজীবী) অভিযোগ সঠিক নয়। তাছাড়া জামিন শুনানীকালে ওখানে শুধু বিএনপিপন্থী আইনজীবীরাই উপস্থিত ছিলেন’।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

আলোচিত খবর
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist