আগুনমুখা । Agunmukha

শনিবার | ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home উপজেলা পটুয়াখালী সদর

বৈষম্য দূরীকরণের আহ্বানে পটুয়াখালীতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

মোঃসামিরুজ্জামান,পটুয়াখালী

434 4
0
603
SHARES
2.7k
VIEWS
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীতে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জাতীয়করণসহ শিক্ষাখাতের বৈষম্য দূরীকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় পটুয়াখালী সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবার পটুয়াখালী সদর শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা চারটি মূল দাবি তুলে ধরেন। তারা বলেন, দেশের মাধ্যমিক শিক্ষার ৯৭% প্রতিষ্ঠান বেসরকারি হওয়া সত্ত্বেও, এসব প্রতিষ্ঠান এখনো সরকারের আওতাভুক্ত নয়। এর ফলে শিক্ষকরা আর্থিক ও সামাজিক মর্যাদার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন, যা শিক্ষার মানোন্নয়নের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তাই তারা মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এছাড়াও, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা প্রশাসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখার দাবি জানানো হয়। তাদের মতে, শিক্ষকরা সাধারণত শ্রেণিকক্ষের পাঠদানে দক্ষ হলেও, প্রশাসনিক কাজের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন। প্রশাসনিক পদে যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের নিয়োগ দেওয়ারও দাবি ওঠে এ মানববন্ধনে।

মানববন্ধনে আরও দাবি করা হয় যে, SESIP প্রকল্পের অধীনে থাকা ১১৮৭টি পদ দ্রুত রাজস্ব খাতে স্থানান্তর করা উচিত। অংশগ্রহণকারীরা উল্লেখ করেন, শিক্ষার বিভিন্ন স্তরে বৈষম্য প্রকট আকার ধারণ করেছে, যা সমাধানের জন্য একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন অত্যন্ত জরুরি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবার পটুয়াখালী সদর শাখার আহ্বায়ক এবং পূর্ববিঘাই জনতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মতিন, হেতালিয়া মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক শবনম মোস্তারি এবং অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ। মানববন্ধনের সঞ্চালনা করেন দক্ষিন কেওয়াবুনিয়া দাখিল মাদরাসার সুপার হাফিজ মো. আলমগীর হোসাইন।

মানববন্ধন শেষে, শিক্ষক নেতৃবৃন্দ তাদের দাবিসমূহ অন্তর্ভুক্ত করে শিক্ষা উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রদান করেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

আলোচিত খবর
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist