আগুনমুখা । Agunmukha

রবিবার | ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home আলোচিত খবর

কলাপাড়ায় রাজনৈতিক দলের সমন্বয়হীনতায় খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিতরনে অনিশ্চয়তা

কলাপাড়া অফিসঃ

446 5
0
কলাপাড়ায় রাজনৈতিক দলের সমন্বয়হীনতায় খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিতরনে অনিশ্চয়তা
620
SHARES
2.8k
VIEWS
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর কলাপাড়ায় রাজনৈতিক দলের সমন্বয়হীনতায় খাদ্য বান্ধব কর্মসূচীর ১৫ টাকা দরের জনপ্রতি ৩০ কেজি চাল বিতরন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে প্রায় ১০ হাজার উপকারভোগী পরিবারে। খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগ নিয়ে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সমন্বয়হীনতায় ডিলার নিয়োগ প্রক্রিয়া স্থগিত থাকায় উপকারভোগীদের মাঝে চাল বিতরনে এমন অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।

সূত্র জানায়, ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া ডিলারদের ডিলারশিপ বাতিলের দাবী জানায় বিএনপি। ডিলারদের কয়েকজনের নামে মামলা করা হয়। এছাড়া মামলা, হামলার ভয়ে আত্মগোপনে চলে যায় বিদ্যমান ডিলারদের অনেকে। ১৫ জন ডিলার ব্যক্তিগত কারন দেখিয়ে পদত্যাগ করে। এতে উপকারভোগীদের মাঝে চাল বিতরনে সঙ্কট দেখা দেয়।

সূত্রটি আরও জানায়, বিদ্যমান ১৯ জন ডিলার বিএনপি নেতা-কর্মীদের কানেকশনে ১০ হাজার ৯ শ’ ১৭ জন উপকারভোগীদের বরাদ্দকৃত চাল বিতরনের জন্য খাদ্য গুদাম থেকে উত্তোলন করে বিতরন করেছে। বাকী ১৫ ডিলারশিপের জন্য খাদ্য অধিদপ্তরে আবেদন জমা দেয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের বেশ কয়েক জন। এতে উপজেলা খাদ্য বান্ধব কমিটি আবেদিত দুই রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সমন্বয়ে ডিলারশিপ নিয়োগের প্রস্তাব করলেও বিএনপি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীদের একটিও ডিলারশিপ দিতেও রাজী হয়নি। ফলে খাদ্য বান্ধব কর্মসূচীর ১৫ ডিলারশিপ নিয়োগ স্থগিত হয়ে যায়। যাতে ৯ হাজার ২শ’ ৩৬ উপকারভোগী পরিবারের ৩০ কেজি করে ২৭৭.০৮০ মে. টন চাল উত্তোল ও বিতরন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নুরুল্লাহ বলেন, ’বিদ্যমান ৩৪ ডিলারের মধ্যে ১৯ জন ডিলার তাদের বরাদ্দের চাল উত্তোলন করেছে। ১৫ জন ডিলার পদত্যাগ করায় আমরা ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করি। নির্ধারিত সময়ের মধ্যে ২৭ টি আবেদন জমা পড়েছে। খাদ্য বান্ধব কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ডিলার নিয়োগ দেয়া হবে। আপাতত নিয়োগ কার্যক্রম স্থগিত আছে।’

উপজেলা খাদ্য বান্ধব কমিটির সভাপতি, কলাপাড়া ইউএনও মো. রবিউল ইসলাম বলেন, ’১৫ ডিলার নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। নিয়োগ সম্পন্ন হলে উপকারভোগীদের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিতরন করা হবে।’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist