আগুনমুখা । Agunmukha

শনিবার | ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home আলোচিত খবর

ব্যানার-পোস্টারে ঢাকা শহরের প্রধান সড়ক, নিরাপত্তাহীনতায় চালকরা

404 4
0
561
SHARES
2.6k
VIEWS
Share on FacebookShare on Twitter

পটুয়াখালী শহরের প্রধান প্রবেশপথ চৌরাস্তা মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবৈধভাবে স্থাপিত পোস্টার, ব্যানার ও ফেস্টুন শহরের সৌন্দর্য নষ্ট করার পাশাপাশি যানবাহন চালকদের জন্য মারাত্মক বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় নাগরিক ও যানবাহন চালকদের অভিযোগ, এসব পোস্টার-ব্যানার রাস্তায় দৃশ্যমানতা কমিয়ে দিচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলেছে।

চৌরাস্তা মোড়টি ঢাকা-কুয়াকাটা মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে প্রতিদিন প্রচুর যানবাহন চলাচল করে। কিন্তু পোস্টার ও ব্যানারের কারণে চালকরা সঠিকভাবে রাস্তা ও ট্রাফিক সিগন্যাল দেখতে পাচ্ছেন না। ফলে নিয়মিত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

রিমন পরিবহনের বাস চালক ইব্রাহিম বলেন, “সমস্যা হলো, চৌরাস্তার এক পাশ থেকে অন্য পাশ চিনা যায় না। পৌরসভার উচিত পোস্টারগুলো দ্রুত সরিয়ে ফেলা।”

রিকশাচালক আবুল কালাম ও প্রাইভেট গাড়ি চালক মিরাজ শেখ একই ধরনের অভিযোগ করেছেন। তারা জানান, ব্যানার ও পোস্টারের কারণে রাস্তার অন্য পাশ দেখা যায় না, যা হঠাৎ দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়।

বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পর পটুয়াখালী পৌরসভার প্রশাসক জুয়েল রানা প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “যেহেতু অবগত হলাম কোন কাল ক্ষেপণ না করে খুবই দ্রুত পৌর বিধিমালা যেভাবে আছে সেই অনুযায়ী পটুয়াখালী পৌরসভার সৌন্দর্য বৃদ্ধি করনে যতাযত পদক্ষেপ গ্রহণ করব।”

নাগরিকরা দ্রুত এই সমস্যার সমাধান চান এবং তারা আশা করছেন, পোস্টার-ব্যানার অপসারণ হলে যানজট কমবে এবং দুর্ঘটনার ঝুঁকিও হ্রাস পাবে। পৌরসভা কর্তৃপক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে শহরবাসী।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist