আগুনমুখা । Agunmukha

রবিবার | ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home উপজেলা বাউফল

প্রধান শিক্ষকের পদত্যাগ দাবী: বাউফলে শিক্ষার্থীদের জনস্রোত!

398 4
0
প্রধান শিক্ষকের পদত্যাগ দাবী: বাউফলে শিক্ষার্থীদের জনস্রোত!
553
SHARES
2.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

মোঃ রায়হান: গত ১২ মে স্কুলের ছাদে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র মোঃ বেল্লাল হোসেনের মৃত্যুর বিচার চেয়ে এবং অর্থ আত্মসাৎ, শিক্ষার্থী হয়রানি, অতিরিক্ত ফি আদায়সহ বেশ কিছু অভিযোগ এনে প্রধান শিক্ষিক মোসাঃ ফেরদৌসি শিরিন ও তার সহযোগী শিক্ষকদের পদত্যাগ ও আজীবনের জন্য বহিষ্কার করার দাবীতে মানববন্ধন করেছে শিক্ষাথীরা।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১০ টার সময় কালাইয়া গরুর হাট সংলগ্ন বালির মাঠে জড়ো হতে শুরু করে। এক পর্যায়ে বৃষ্টি উপেক্ষা করে পুরো কালাইয়া বন্দরে মিছিল নিয়ে বের হয় তারা। এসময় বেশ কিছুক্ষণ যাবৎ সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে পার্শ্ববর্তী হায়াতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দেয় আন্দোলনে। ৬ষ্ঠ থেকে ১০ম প্রায় সব ক্লাসের ছাত্রছাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বানিজ্যিক বন্দর কালাইয়ায় প্রথমবারের মত বিশাল এ ছাত্র আন্দলোন দেখা যায়। এসময় ‘এক দফা এক দাবি, প্ধান শিক্ষকের পদত্যাগ, বেল্লার হত্যার বিচার চাই, সহ নানান স্লোগানে মুখোরিত হয় পুরো এলাকা। তবে প্রধান শিক্ষক আগেই এ ব্যপারে খবর পেয়ে স্কুলে আসেননি।

শিক্ষার্থীরা তাদের বক্তব্যে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন আগামীকালের মধ্যে প্রধান শিক্ষক ফেরদৌসী শিরিনকে বরখাস্ত না করলে তারা সামনে কঠোর আন্দোলনে নামবে বলে জানিয়েছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ৮ নম্বরের শিক্ষককে ১নং নিয়া অবৈধভাবে প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে , একই ব্যাক্তি একাধারে ১৫ বছর ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন, ঐ সভাপতি অন্য বিদ্যালয়ের সহকারী শিক্ষক, যিনি আইনগত ভাবে সভাপতি হতে পারেন না, তাকে সভাপতি হিসেবে অবৈধ ভাবে নিয়োগ দেন।

১৫ বছরের আয় ব্যায়ের কোন হিসাব নেই, পকেট কমিটির মাধ্যমে হিসাব দুরস্ত করেন, অবৈধভাবে প্রতি বছর ভর্তি ফি ১০০০ টাকা করে নেন, স্কুলে না গেলে জরিমানা আদায় করেন একদিনের জন্য ২০০ টাকা করে, বিদ্যুৎ বিল, মোবাইল বিল প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে আদায় করেন। সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল এর জন্য ৪০০ টাকা করে নেন, মার্কসিটের জন্য ও টাকা নেন, এস.এস.সি ফরম পুরণের বোর্ড কর্তৃক নির্ধারিত টাকার দ্বিগুণ আদায় করেন, টেস্ট পরীক্ষায় যারা ফেল করেন তাদের থেকে মোটা অঙ্কের টাকা আদায় করেন।

উল্লেখ, অতিরিক্ত টাকা আদায়সহ বেশ কিছু অনিয়মনের অভিযোগে একাধিকবার এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হতে দেখা গেছে।

আন্দোলনে নেতৃত্বে ছিলেন দশম শ্রেণির নাফিজুর রহমান নাফসান, বিপ্লব কর্মকার,তাইব রানা সহ অনেকে।

আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাউফল। ছাত্র প্রতিনিধি মুনতাসির তাসরিপ বলেন,২৪ ঘন্টার মধ্যে কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের স্বৈরাচার প্রধান শিক্ষক ফেরদৌসী শিরিন সহ তার সহযোগীদের আজীবনের জন্য বরখাস্ত না করলে সোমবার ‘কালাইয়া ব্লকেড’ কর্মসূচীর ঘোষণা আসছে। মাঠে নামবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাউফল। এতগুলো ছাত্রছাত্রীর কন্ঠস্বর মিথ্যা হতে পারে না। জেগে উঠুক ছাত্র-জনতা৷

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকের সাথে মোবাইলে যোগাযোগ করলে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত। ইতোমধ্যে উপরের কর্তৃপক্ষকে ইনফর্ম করেছি। শিক্ষার্থীরা আবেদন করলে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেয়া হবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

আলোচিত খবর
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist